রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

চাঁদপুর-৩ আসনে গনফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. সেলিম আকবরের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে গনফোরাম মনোনীত উদয়মান সূর্যের প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, “চাঁদপুর-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার, ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তির লক্ষ্যেই আমি গনফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছি। আমি বিশ্বাস করি, জনগণের শক্তির কাছে কোনো অন্যায় টিকতে পারে না।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে সংসদে গিয়ে আমি মানুষের কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নদীভাঙনসহ এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।”

অ্যাডভোকেট সেলিম আকবর বলেন,
“এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান—জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। আমি উদয়মান সূর্য প্রতীকে ভোট দিয়ে চাঁদপুর-৩ আসনের মানুষকে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

মনোনয়ন দাখিলের সময় জেলা গনফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী,
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল,
সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু, থানা গনফোরাম সভাপতি মির্জা রুহুল আমিন, জেলা গনফোরামের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, শহর গনফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, জেলা যুব গনফোরামের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁদপুর-৩ আসনে গনফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. সেলিম আকবরের মনোনয়ন দাখিল

আপডেট সময় : ০৯:০৪:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫