মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

লক্ষ্মীপুরে ভুয়া মেজর ও ওয়ারেন্ট অফিসার আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:১৪:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯
  • ৭৭৮ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরে সেনাবাহিনীর চাকুরি দেওয়ার প্রলভন দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে কিছমত হোসেন ও আসাদুল ইসলাম নামের দুই ভুয়া মেজর ও ভুয়া ওয়ারেন্ট অফিসারকে আটক করেছে স্থানিয়রা। এসময় তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, কয়েকটি ছবি ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়।

আজ (০১ মে) বুধবার সকালে জেলার কমলনগর উপজেলার মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ভুয়া মেজর ও ওয়ারেন্ট অফিসারকে থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

পুলিশ ও স্থানিয়রা জানায়, সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার নাম করে মুন্সিরহাট এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া মেজর কিছমত হোসেন ও ভুয়া ওয়ারেন্ট অফিসার আসাদুল ইসলামকে আটক করে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, কয়েকটি ছবি ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, প্রতারণার দায়ে দুই ভুয়া কর্মকর্তাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

লক্ষ্মীপুরে ভুয়া মেজর ও ওয়ারেন্ট অফিসার আটক

আপডেট সময় : ০৭:১৪:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯