সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

খালেদার মামলা সবই মিথ্যা তারপরও সাজা দেয়া হয়েছে : ফখরুল

  • আপডেট সময় : ১১:৩৭:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মামলাগুলো সবই মিথ্যা। যেসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি। তারপরও দেশনেত্রীকে সাজা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিহাস বলে কোনো দেশে জনগণের নেতাকে মামলা, সাজা দিয়ে বেশিদিন আটকে রাখা যায় না। খালেদা জিয়াকেও রাখা যাবে না। আজকে খুশির বিষয় হচ্ছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন।

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে উল্লেখ ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রমাণ করব দেশের মানুষ তাদের প্রয়োজনে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।

এরপর অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান মির্জা ফখরুল।

অনশনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

খালেদার মামলা সবই মিথ্যা তারপরও সাজা দেয়া হয়েছে : ফখরুল

আপডেট সময় : ১১:৩৭:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ মার্চ ২০১৯