রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইনফ্লুয়েঞ্জা টিকাদানের আওতা বৃদ্ধিতে সমঝোতা স্বাক্ষর!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইনফ্লুয়েঞ্জা টিকাদানের আওতা বৃদ্ধিতে আইসিডিডিআরবি’র সঙ্গে দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কইকা) এবং কোরিয়া বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষর করা হয়। বাংলাদেশে মাতৃ ও শিশু স্বাস্থ্য নামের এই প্রকল্পের উদ্দেশ্য গর্ভবতী নারী ও শিশুদের জন্য ইনফ্লুয়েঞ্জা টিকাদানের আওতা বৃদ্ধি করা।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান সং-ডু, কইকার কান্ট্রি ডিরেক্টর জোই হেন-গু এবং আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি. ক্লেমেন্স চুক্তিটি স্বাক্ষর করেন। জোই হেন-গু বলেন, ‘কইকা প্রথমবারের মতো আইসিডিডিআরবির সঙ্গে সহযোগী হচ্ছে এবং এই প্রকল্পে সরকারি-বেসরকারি ও দ্বিপাক্ষিক-বহুপাক্ষিক সহযোগিতার সম্মিলন ঘটবে।’

গর্ভবতী নারীদের ইনফ্লুয়েঞ্জা টিকাদানের কার্যকারিতার ওপর গবেষণা করার জন্য কইকা, আইসিডিডিআরবি এবং কোরিয়া বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের যৌথ প্রকল্পে ৫ লাখ ডলারের অর্থায়ন করবে। মা এবং নবজাতকের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হবার সম্ভাবনা কমিয়ে তাদের স্বাস্থ্য উন্নয়ন করাই এই প্রকল্পের উদ্দেশ্য।

প্রাথমিকভাবে প্রকল্পটি ১০ হাজার অংশগ্রহণকারী নিয়ে শুরু হবে, কিন্তু প্রকল্পটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হচ্ছে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করা, যার ফলে প্রতি বছর বাংলাদেশে ৪০ লাখ গর্ভবতী মাকে টিকাদান করা হবে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী বিশ্বে প্রতিবছর ১২-১৫ কোটি মানুষ শ্বাসতন্ত্রের মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়, যার মধ্যে ১৪ লাখ মৃত্যুবরণ করে।

গবেষণা প্রকল্পটির প্রধান গবেষক ড. জামান বলেন, আমরা আশা করি এই সহযোগিতামূলক গবেষণা গর্ভবতী মহিলাদের ইনফ্লুয়েঞ্জা টিকাদানের মাধ্যমে মা এবং তাদের শিশুদের স্বাস্থ্য উন্নয়ন করবে। মা ও শিশুদের শ্বাসতন্ত্রের রোগ উল্লেখযোগ্য হারে কমাতে, অকালিক জন্ম বা নির্দিষ্ট সময়ের আগে শিশু জন্ম কমাবে এবং নবজাতকের জন্মের সময়কার ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে।

২০০৮ সালে নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত একটি গবেষণার ওপর ভিত্তি করে আইসিডিডিআরবি ও কোরিয়া বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের এই প্রকল্প গ্রহণ করে। গবেষণাটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা অধিদফতরের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ঘনিষ্ঠ সহযোগিতায় পরিচালিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইনফ্লুয়েঞ্জা টিকাদানের আওতা বৃদ্ধিতে সমঝোতা স্বাক্ষর!

আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬