বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সোনার কানের দুলের জন্য ১০ বছরের শিশু হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২০:০৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১০০৮ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন:

যশোরের ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত এক নারী। চম্পা খাতুন নামে ওই নারীকে পুলিশ আটক করেছে।

ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে। নিহত সাদিয়া একই গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে।

ঝিকরগাছা থানা পুলিশের ওসি বাবলুর রহমান খান জানান, গত মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে নিখোঁজ হয় সাদিয়া। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন। এসময় চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে তাকে আটক করে পুলিশ।

এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। তিনি প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহত সাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে প্রাথমিকভাবে জানা গেছে, শিশু সাদিয়ার কানের সোনার দুল নেয়ার লোভে চম্পা খাতুন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সোনার কানের দুলের জন্য ১০ বছরের শিশু হত্যা

আপডেট সময় : ০৭:২০:০৩ অপরাহ্ণ, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪