সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠান পেল সাফা পুরস্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:১৬:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ এশীয় অঞ্চলের সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠানকে সর্বোত্তম বাৎসরিক প্রতিবেদন ২০১৫-এর জন্য ১৩টি ক্যাটাগরিতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) পুরস্কার প্রদান করা হয়েছে।

একই সঙ্গে আরো ৪১ প্রতিষ্ঠানকে সার্টিফিকেট অব মেরিট প্রদান করা হয়েছে বলে গত শুক্রবার দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বছর এই পুরস্কার বিতরণীর আয়োজক হিসেবে কাজ করছে আইসিএবি। গত শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার প্রদান করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সাফা প্রেসিডেন্ট এএসএম নাইম, আইসিএবির প্রেসিডেন্ট আদিব হোসেন খান উপস্থিত থাকবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রথমবারের মতো এবারই সাফা বিপিএ পুরস্কারের তালিকায় ‘সমন্বিত প্রতিবেদন’ ক্যাটাগরিটি যোগ হয়েছে। গত বছর দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তান (আইসিএপি) লাহোরে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

লাসান্তা বিক্রমাসিংগী, আইসিএ শ্রীলংকার নেতৃত্বে সাফা কমিটি ফর ইম্প্রুভমেন্ট ইন ট্রান্সপারেন্সি, অ্যাকাউনটেবিলিটি অ্যান্ড গভার্নেন্স সার্কভুক্ত সাতটি দেশ থেকে মনোনীত সংস্থাগুলোর বার্ষিক প্রতিবেদন ২০১৫ যাচাই-বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করে।

বাংলাদেশ থেকে আইসিএবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সাফা বিপিএ অ্যাওয়ার্ড ২০১৫ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে বেসরকারিভাবে আর্থিক সেবাখাতে প্রাইম ব্যাংক লিমিটেড যৌথ বিজয়ী এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড যৌথ প্রথম রানার আপ ও আইডিএলসি ফাইনান্স লিমিটেড এবং লংকাবাংলা ফাইনান্স লিমিটেড যৌথ বিজয়ী হয়েছে।

এনজিও খাতে উদ্দীপন যৌথ বিজয়ী এবং ব্র্যাক প্রথম রানার আপ এবং সাজেদা ফাউন্ডেশন যৌথ দ্বিতীয় রানার আপ হয়েছ। আইডিএলসি ফাইনান্স লিমিটেড বিজয়ী এবং প্রাইম ব্যাংক প্রথম রানার আপ হয় সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড ফর করপোরেট গভার্নেন্স ডিসক্লোজারে এবং সরকারি প্রতিষ্ঠান খাতে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথ বিজয়ী হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠান পেল সাফা পুরস্কার !

আপডেট সময় : ১০:১৬:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭