মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ক্যান্সারের চিকিৎসায় নতুন পদ্ধতি আবিষ্কার !

  • আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জুলাই ২০১৮
  • ৮৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্যান্সার চিকিৎসায় নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছেন ভারতের এক চিকিৎসক। তিনি ভারতীয় সেনাবাহিনীর সাবেক মেজর। ১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের মধ্যকার কার্গিল যুদ্ধ চলাকালে তিনি সৈনিকদের সুস্থ করে তুলতে কার্গিলের হাসপাতালে দাঁড়িয়ে দিন-রাত চিকিৎসা দিয়ে গেছেন। লড়াইটা আজও বজায় রেখেছেন তিনি। তবে যুদ্ধক্ষেত্র আজ আর কার্গিল নয়, লড়াইয়ের ময়দান এখন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। লক্ষ্য একটাই, কীভাবে ক্যান্সার আক্রান্ত রোগীদের অল্প সময়ে সঠিক পদ্ধতিতে অস্ত্রোপচার করে দ্রুত সুস্থ করে তোলা যায়।

সে কাজে আজ অনেকটাই সফল ভারতর পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছেলে মুকুরদীপি রায়। দেহে নাভির নীচের অংশে যে নানা ধরনের ক্যান্সার হয়ে থাকে, সেই আক্রান্ত কোষগুলিকে অস্ত্রোপচার করে বাদ দেওয়ার একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন সার্জিক্যাল অঙ্কোলজির ওই বাঙালি চিকিৎসক। যে পদ্ধতিকে সমীহ করতে বাধ্য হয়েছে বিশ্বও।

দু’বছর আগে তার ‘রিভার ফ্লো’ পদ্ধতিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় ‘ওয়ার্ল্ড জার্নাল অব মেথোডলজি’। এরপর গত দু’বছর ধরে সেই পদ্ধতি মেনে শুরু হয় প্রয়োগ। এই সময়ে প্রায় ১০৫টি ছোট-বড় অস্ত্রোপচার করেছেন একাধিক জাতীয়-আন্তর্জাতিক পদকপ্রাপ্ত এই চিকিৎসক। গত মে মাস পর্যন্ত  ১০৫টি অস্ত্রোপচারে সাফল্য আসায় ‘রিভার ফ্লো’র প্রয়োগকেও স্বীকৃতি দিয়েছে ‘ওয়ার্ল্ড জার্নাল অব সার্জারি’।

প্রথাগত পদ্ধতিতে ছেলে-মেয়ে নির্বিশেষে কোমরের নীচে অস্ত্রোপচার করলে ক্ষতস্থান শুকাতে দীর্ঘ সময় লাগে। মুকুরদীপি রায় বলেন, ‘‘অর্ধেকের বেশি রোগীর ক্ষেত্রে দেখা গেছে অস্ত্রোপচারের পরে আবার সেই ক্ষতস্থানে সংক্রমণ হওয়ায় রোগীরা ফের হাসপাতালে ফিরে আসেন। অধিকাংশ ক্ষেত্রে সেলাইয়ের স্থানের চামড়া গলে যায়। ফলে শরীরের অন্য জায়গা থেকে চামড়ার সঙ্গে পেশি তুলে নিয়ে এসে সেই ক্ষতস্থান ভরতে হয়। এতে এক দিকে সেই রোগী ও তার পরিবারের হয়রানি হয়। অন্যদিকে পুরনো রোগীরা হাসপাতালে থাকার ফলে জায়গা পান না নতুনরা। মুকুরদীপির দাবি, ‘‘আমার নতুন পদ্ধতিতে অস্ত্রোপচারের স্থান এমনভাবে নির্বাচন করা হয় যাতে ধমনী কেটে না যায়।’’ এই পদ্ধতিতে অস্ত্রোপচারের পরে ক্ষতস্থানে চামড়া পচে যাওয়ার একটি ঘটনাও ঘটেনি বলে তাঁর দাবি।

এইমসের নীতি কমিটি ওই পদ্ধতিকে স্বীকৃতি দেওয়ার পরেই একশোর উপরে রোগীর উপর প্রয়োগ করে প্রতিটিতে সাফল্য পান তিনি। অ্যানোরেক্টাল, গাইনোকলোজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রেও ওই নতুন পদ্ধতি অত্যন্ত কার্যকর ও এতে রোগীদের বেঁচে থাকার মেয়াদও অনেক বেড়ে যায় বলে দাবি ভারতীয় সেনার ওই প্রাক্তন মেজরের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত

ক্যান্সারের চিকিৎসায় নতুন পদ্ধতি আবিষ্কার !

আপডেট সময় : ০১:২৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১১ জুলাই ২০১৮