শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ফুটপাতে অবৈধ দখলমুক্তের অভিযান কুমিল্লা নগরীতে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে নগরীর ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন থেকে কান্দিরপাড় পর্যন্ত সড়কের দুইপাশে ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু।

কুমিল্লা সিটি কর্পোরেশন সূত্র জানায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের তালিকা অনুযায়ী ১৯টি ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙ্গে দখলমুক্ত করা হবে। এছাড়া নগরীর বহুতল ভবনের বেইজমেন্টগুলোতে অবৈধভাবে গড়ে উঠা হোটেল রেস্টুরেন্টগুলোও ভেঙ্গে দেওয়া হবে। এছাড়া নকশা অনুযায়ী ৫ তলার উপরে অবৈধ ভাবে বাড়তি ২তলা নির্মাণ করায় নগরীর কান্দিরপাড় গোল্ডেন টাওয়ার দখলমুক্ত করতে গেলে কর্তৃপক্ষ সময় দাবি করেন। মেয়র তাদের ৩ দিনের সময় বেঁধে দেন। এদিকে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে সাহসী উদ্যোগ বলে মন্তব্য করেন নগরবাসী। তারা এ অভিযান অব্যাহত রাখার আহবান জানান।

এ ব্যাপারে মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, আজ থেকে আমাদের ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। অভিযুক্ত ১৯টি ভবন ও বেইজমেন্টের কর্তৃপক্ষকে একাধিকবার নোটিশ দেয়া হয়েছে।
তারা ব্যক্তিগত ভাবে কোন ব্যবস্থা না নেওয়ায় ভেঙ্গে দখলমুক্ত করেছি। এছাড়া নগরীর যানজট দূরীকরণের লক্ষ্যে সড়কের উপর অবৈধ গাড়ি পার্কিং এবং সিএনজি চালিত অটোরিকশার ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়য়া, সচিব হেলাল উদ্দিন, নির্বাহী ম্যাজেস্ট্রেট নওরীন হক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ফুটপাতে অবৈধ দখলমুক্তের অভিযান কুমিল্লা নগরীতে !

আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ণ, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭