শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোবাইলের মাধ্যমে বিয়ে: কি বলে ইসলাম ?

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৫:৫০ অপরাহ্ণ, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘খোলাছাতুল ফাতাওয়া (খ–৩, পৃ. ৪৮ ও ৪৯) ও ‘ফাতাওয়া শামি’ (খ–৩, পৃ. ১২) গ্রন্থে পত্রযোগে বা চিঠির মাধ্যমে পারস্পরিক বিয়েবন্ধনের বৈধ প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে এভাবে।

প্রথম প্রক্রিয়া : বর বা কনে যে কোনো একজন অন্যজনের কাছে লিখিত প্রস্তাব পাঠাল যে, ‘আমি তোমাকে এত টাকা দেনমোহরের বিনিময়ে বিয়ে করলাম।’ অন্যজন ওই লিখিত প্রস্তাব পেয়ে দুইজন সাক্ষীর সামনে তা পাঠ করে শোনাল এবং সাক্ষীদের সম্বোধন করে বলল, ‘আপনারা সাক্ষী থাকুন, আমি তাকে স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে কবুল করলাম।’ এতে বিয়ে আইনত শুদ্ধ হয়ে যাবে। কিন্তু পত্রের প্রস্তাব না শুনিয়ে শুধু একতরফা নিজের পক্ষে সাক্ষীদের কবুল শোনালে তা শুদ্ধ হবে না। অর্থাৎ এখানে যেমন উভয় পক্ষের প্রস্তাব ও গ্রহণ সাক্ষীদের শোনা জরুরি, তদ্রুপ মোবাইলের মাধ্যমেও উভয় পক্ষের ইজাব ও কবুল সাক্ষীদের শুনতে হবে। একইভাবে সাক্ষীদের কাছে বর-কনের কণ্ঠ, পরিচিতি সুস্পষ্ট হতে হবে।

দ্বিতীয় প্রক্রিয়া : বিয়ের দায়িত্ব দিয়ে এক পক্ষ (বর-কনে) অপর পক্ষকে ওকিল নিযুক্ত করবে। উদাহরণত, ফাতেমা আবদুর রহীমকে ফোন করে বলল, ‘আমি তোমাকে আমার বিয়ের ওকিল নিযুক্ত করলাম তুমি আমাকে তোমার সঙ্গে বিয়ে করিয়ে দাও।’ আবদুর রহীম মোবাইলের মাধ্যমে তা শুনে দুইজন সাক্ষীর সামনে বলল, আপনারা দুইজন সাক্ষী থাকুন, আমি ফাতেমাকে বিয়ে করলাম।’ এতেও বিয়ে হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রেও শর্ত হচ্ছে সাক্ষীদ্বয়ের সামনে সুনির্দিষ্টভাবে ফাতেমার পরিচয়, অর্থাৎ কোন ফাতেমা, তার বাবা বা দাদার নাম কী? সুস্পষ্টভাবে জানা থাকলে বিয়ে আইনত শুদ্ধ হয়ে যাবে; নতুবা হবে না।

তৃতীয় প্রক্রিয়া : বর-কনে পরস্পর কাউকে ফোনের মাধ্যমে ওকিল নিযুক্ত না করে যে কোনো এক পক্ষ থেকে তৃতীয় পক্ষের কাউকে উকিল নিযুক্ত করল। নিযুক্ত উকিল দায়িত্ব পেয়ে নিজে ওকিল হিসেবে দ্বিতীয় পক্ষের সামনে বিয়ের প্রস্তাব পেশ করল। দ্বিতীয় পক্ষ তা কবুল করে নিলে, তাতেও বিয়ে জায়েজ হয়ে যাবে।
(তথ্যসূত্র : আল্লামা ইবনু আবেদীন, আদদুররুল মুখতার+শামি : খ–৩, পৃ. ৮, ১৩, ২১-২৩;
এইচ এম সাঈদ, এডুকেশনাল প্রেস, করাচী, সংস্করণ ১৪০৬ হিজরি)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

মোবাইলের মাধ্যমে বিয়ে: কি বলে ইসলাম ?

আপডেট সময় : ০৬:৪৫:৫০ অপরাহ্ণ, রবিবার, ৮ অক্টোবর ২০১৭