বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রাজধানীর দারুসসালাম এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর দারুসসালাম এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) নির্যাতনের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। আহতবস্থায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ছাত্রীর বাবা জানান, গত রবিবার বলা ১১টার দিকে ওই এলাকার রতন মিয়ার ছেলে সোহান মেয়েটিকে ডেকে নিয়ে যায় বালুর মাঠ এলাকায়। সেখানে সোহানের আরও ৪ বন্ধু তাকে মারধর করে জোরপূর্বক ২য় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সোহান তাকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, পরদিন সোমবার স্থানীয়দের জানিয়ে দারুসসালাম থানায় যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তাদের হাসপাতাল যাওয়ার পরামর্শ দিলে মেয়েকে নিয়ে প্রথমে সোহরাওয়ার্দি হাসপাতাল যাওয়া হয় পরে সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে জানা গেছে, মেয়েটির সঙ্গে সোহানের গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কের বনিবনা না হওয়ায় তা ভেঙে যায়। একপর্যায়ে সোহান ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষণ করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে মেয়েটি হাসপাতালের গাইনি বিভাগের ওয়ার্ডে ভর্তি রয়েছে। পরে সেখান থেকে ওসিসিতে পাঠানো হবে।

এছাড়া থানার ডিউটি অফিসার আশরাফ আলী জানান, এ ব্যাপারে মেয়েটির বাবা অভিযোগ করেছেন। তবে এখনো মামলা রেকর্ড হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীর দারুসসালাম এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ !

আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭