বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ: সাঈদ খোকন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২১:৩৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করে রাজধানীবাসীকে একটি বর্জ্যমুক্ত নগরী উপহার দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার নগর ভবনে দুই সিটি করপোরেশনের এক সমন্বয় সভায় এ কথা জানান তিনি।

মেয়র বলেন, ‘ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন কোরবানির পশু বর্জ্য অপসারণ করবে। বর্জ্য অপসারণে গতি আনতে দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে পশু কোরবানির জন্য ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ৫৪৯টি। পশু জবাইয়ের জন্য এসব স্থানে ১ হাজার ২১৭জন ইমাম ও কসাই উপস্থিত থাকবেন। এর মধ্যে দক্ষিণে ৬২৫জন ও উত্তরে ৫৯২জন।

কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন আড়াই লাখ চটের ব্যাগ এবং উত্তর সিটি কর্পোরেশন ৪ লাখ ৫৫ হাজার পলিব্যাগ সরবরাহ করবে বলে সাঈদ খোকন জানান।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাস্মদ মেসবাহুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর শফিকুল আলম ও ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ: সাঈদ খোকন !

আপডেট সময় : ০২:২১:৩৯ অপরাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭