বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গাজীপুরের টঙ্গীতে পূর্ববিরোধের জের ধরে হামলা, আহত ৪ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৪:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গী আরিচপুর মিরেশপাড়া আমতলী এলাকায় পূর্ববিরোধের জের ধরে হামলার অভিযোগ পাওয়া গেছে।  এতে বিসিক গার্মেন্টস ব্যবসায়ী ইয়াসিন আরাফাত, শুভ, জনি ও আনোয়ার হোসেন নামের চারজন আহত হয়েছেন।

গুরুতর আহত ইয়াসিন আরাফাতকে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় আহতের বড় ভাই তোয়াহ বাদী হয়ে গতকাল টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন।  সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে আবু কায়েস সিকদার তোয়াহ’র কাছ থেকে তিনটি ফ্লোর ভাড়া নেয়।  ভাড়া নেওয়ার পর থেকে কায়েস সিকদার নিয়মিত ভাড়া পরিশোধ না করায় উভয়ের মাঝে বিরোধ চলে।  ভবন মালিক ভাড়া হিসেবে দুই কোটি টাকা চাইলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়।  এ বিষয়ে টঙ্গী থানায় বেশ কয়েকটি জিডিও রয়েছে।  এরই জের ধরে সোমবার রাত ১০টার আবু কায়েস সিকদারের ‘ভাড়াটে’ সন্ত্রাসীরা তোয়াহ’র ভাই ইয়াসিন আরাফাতকে পিটিয়ে-কুপিয়ে জখম করে।  এসময় শুভ, জনি ও আনোয়ার এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে।

এ ঘটনায় কায়েস সিকদারের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।  ওসি ফিরোজ তালুকদার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।  জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গাজীপুরের টঙ্গীতে পূর্ববিরোধের জের ধরে হামলা, আহত ৪ !

আপডেট সময় : ০১:১৪:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭