সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ডিভাইস চিনছে সাদা কালো হাত !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭
  • ৮৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে অটো বাথরুম সপ মেশিন কালো বর্ণের মানুষের হাত শণাক্তে ব্যর্থ হয়েছে। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি এটি প্রযুক্তিতে বর্ণ বৈষম্যের প্রশ্নের জন্ম দিয়েছে।

ফেসবুকের মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা প্লাটফর্মের প্রধান কর্মকর্তা চুউইমেকা আফিকবো গত বুধবার তার টুইটারে এই ভিডিওটি শেয়ার করার পর ভাইরাল হয়ে পড়ে। টুইটে তিনি বলেন, ‘যদি প্রযুক্তিতে জাতি বৈচিত্র্যের গুরুত্ব এবং সমাজের ওপর তার প্রভাবের গুরুত্ব অনুধাবন করতে সমস্যা হয়, তাহলে এই ভিডিওটি দেখুন।’ তার এই টুইট শেয়ার করেছে ১ লাখের ৩২ হাজারের বেশি ব্যবহারকারী এবং ভিডিওটি ভিউ হয়েছে ২ মিলিয়নের বেশি।

ভিডিওটিতে দেখা গেছে, অটো বাথরুম সপ মেশিনের নিচে একজন সাদা বর্ণের ব্যক্তি হাত রাখার পর স্বাভাবিকভাবেই সাবান বেরিয়ে এসেছে। কিন্তু পরবর্তীতে যখন একজন কালো বর্ণের ব্যক্তি মেশিনটির নিচে হাত রাখেন, তখন সাবান বের হচ্ছে না! কালো বর্ণের ব্যক্তিটি অনেক চেষ্টা ও অপেক্ষা করার পরও মেশিন থেকে সাবান পেতে ব্যর্থ হয়। এরপর কালো বর্ণের ব্যক্তিটি তার হাতে সাদা টিস্যুপেপার রেখে চেষ্টা করলে সাবান বেরিয়ে আসে!

অর্থাৎ বর্ণ বৈষম্যের ডিভাইস? যেটি কিনা সাদা চামড়ার মানুষদের ক্ষেত্রে কাজ করে কিন্তু কালো চামড়ার মানুষদের ক্ষেত্রে কাজ করে না। স্বাভাবিকভাবেই এই ডিভাইস সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় তুলেছে।

অনেকে মন্তব্য করেছেন, প্রযুক্তি খাতে জাতি বৈচিত্র্যহীনতার একটি অনন্য উদাহরণ এটি। আবার অনেকে এটিকে মেশিনের সেন্সরের ক্রুটি হিসেবে উল্লেখ করে সামাজিক সমস্যা হিসেবে না দেখার আহবান জানিয়েছেন।

ডিভাইসটির নির্মাতা শেনঝেন ইউইকুন টেকনোলজি নামক একটি চীনা প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

ডিভাইস চিনছে সাদা কালো হাত !

আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭