বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চট্টগ্রামে একজনকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত: আটক ৬ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ’র ১৮ নম্বর সড়কে বাসা থেকে ডেকে নিয়ে আল আমিন (১৭) নামে এক তরুণকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত আল আমিনকে চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সানজিদ আহমেদ (১৮) প্রকাশ মাহি, মো. লিটন (২০), মো. সানজিদ (২৬), মো. ইমতিয়াজ (১৬), হামিদুর রহমান টুটুল (১৬) ও মো. ইয়াছিন (১৮)।

আল আমিনের বাবা নুরুল ইসলাম বলেন, মিন্টু নামে আমার ছেলের এক বন্ধুকে দিয়ে রাত ৮টার দিকে তাকে ডেকে বাসা থেকে বের করা হয়। পরে স্থানীয় সানজিদ, তারেকসহ আরো বেশ কয়েকজন মিলে ধামা, কিরিচ ও ছুরি দিয়ে আমার ছেলের ওপর পরিকল্পিতভাবে হামলা করে। আল আমিনের পেটে ছুরিকাঘাত, কোমর ও দুই উরুতে কুপিয়ে মারাত্মক জখম করেছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি।

ডবলমুরিং থানার ওয়ারলেস অপারেটর রাজিবুল আলম বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামে একজনকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত: আটক ৬ !

আপডেট সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭