বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

অলিভ অয়েলের বিস্ময়কর কয়েকটি ব্যবহার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৩:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলা হয়, মানুষের শরীরের শান্তির দূত হলো জলপাইয়ের তেল বা অলিভ ওয়েল। আরবিতে একে জয়তুন নামে ডাকা হয়।

ভেষজ গুণে ভরা এই ফলটি লিকুইড গোল্ড বা তরল সোনা নামেও পরিচিত।

প্রাচীনকাল থেকেই এটি নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা শুধু রান্না আর রূপচর্চায় অলিভ অয়েলের ব্যবহার দেখলেও এর আছে দারুণ কিছু ব্যবহার যা আমাদের অনেকের কাছেই অজানা।

তাহলে আর দেরি না করে জেনে নেয়া যাক অলিভ অয়েলের বিস্ময়কর কয়েকটি ব্যবহার সম্পর্কে।

১. আটকে যাওয়া চেইন খুলতে
অনেক সময় ব্যাগের চেইন আটকে যায় যা খোলা প্রায় অসম্ভব মনে হয়। এ সমস্যার সমাধানও পাওয়া সম্ভব অলিভ অয়েলে। ১টি তুলার বল অলিভ অয়েলে ডুবিয়ে চেইনে ভালো করে লাগিয়ে নিন। এরপর ধীরে ধীরে খোলার চেষ্টা করুন। চেইন খুলে যাবে।

২. কানে ব্যথা দূর করতে
কানে ব্যথা হলে খুব সাবধানে একটি কটনবাডে অলিভ অয়েল লাগিয়ে কানের ভেতরে দিয়ে দিন। ধীরে ধীরে ব্যথা কমে যাবে। এছাড়াও কানের ময়লা পরিষ্কারের জন্য অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে।

৩. কাঠের আসবাব পলিশ করতে
অনেকদিন ব্যবহারে কাঠের আসবাবে খানিকটা পুরোনো ভাব চলে আসে। কাঠের আসবাবের এই পুরোনো ভাব দূর করতে ১টি স্প্রের বোতলে ২ অংশ অলিভ অয়েল এবং ১ অংশ লেবুর রস বা সাদা ভিনেগার নিয়ে ভালো করে ঝাকিয়ে কাঠের আসবাবে ভালো করে স্প্রে করে নিন। এরপর ২/১ মিনিট রেখে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন। কাঠের আসবাবে দেখতে হবে নতুনের মতো চকচকে।

৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে নাইটক্রিম হিসেবে
১/২ কাপ অলিভ অয়েল, ১/৪ কাপ ভিনেগার ও ১/৪ কাপ পানি ভালো করে মিশিয়ে নাইটক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল ত্বক নরম ও মোলায়েম করে, ভিনেগার ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং মরা চামড়া ঢিলে করে ঝড়ে পড়তে সহায়তা করে।

৫. স্টিলের জিনিসপত্রে মরিচা রোধ
স্টিলের জিনিসপত্রে মরিচা পড়া রোধ করতে একটি কাপড়ে অলিভ অয়েল নিয়ে তা পলিশ করুন সপ্তাহে অন্তত ১ বার। স্টিলে মরিচা পড়বে না একেবারেই।

৬. লেদারের জিনিস পলিশ করতে
লেদারের জিনিসপত্র খুব সহজেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এই সমস্যা থেকে মুক্তি পেতে স্প্রের বোতলে অলিভ অয়েল নিয়ে লেদারের পণ্যটিতে স্প্রে করে দিন। ১/২ ঘণ্টা পর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। লেদারের পণ্যটি নতুনের মতো চকচক করছে।

৭. নুডলস একসাথে লেগে যাওয়া বন্ধ করে
একটু বেশি সেদ্ধ হলে নুডলস ও পাস্তা একসাথে লেগে থাকে। এই সমস্যার সমাধান করতে পানিতে ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে পানি ফুটিয়ে নিন। এই পানি ব্যবহার করুন নুডলস ও পাস্তা সেদ্ধ করতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অলিভ অয়েলের বিস্ময়কর কয়েকটি ব্যবহার !

আপডেট সময় : ১২:১৩:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭