বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঘুমানোর আগে ‘বই পড়া’র অভ্যাস সফল হওয়ার মন্ত্র !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জীবনে সফল হতে কে না চায়? কিন্তু কে জীবনে সফল হবেন, আর কে আমৃত্যু পড়ে থাকবেন ব্যর্থতার অন্ধকারে, তা কি আগে থেকে বলা সম্ভব? লাইফস্টাইল কোচ আর্থার কোর্তিয়ের বলছেন, সম্ভব।

আর্থারের দাবি, পৃথিবীর অধিকাংশ সফল মানুষই প্রতি রাত্রে শোয়ার আগে এই বিশেষ কাজটি করে থাকেন।

কী সেই কাজ? আর্থারের সমীক্ষার ফল বলছে, সেই কাজ হল বই পড়া। ঠিক কী ভাবে বই পড়ার অভ্যাস এক জন মানুষকে সফল হতে সাহায্য করে?

আর্থারের ব্যাখ্যা, আসলে বই মানুষের জ্ঞান, চিন্তাশক্তি, বিবেচনা বোধ বৃদ্ধি করে। সেই সঙ্গে বাড়ায় মনঃসংযোগের ক্ষমতাও। এই সমস্ত মানসিক ক্ষমতা মানুষের সাফল্যের পথে বড় মূলধন হয়ে দাঁড়ায়। পাশাপাশি বই মানুষের মানসিক ও শারীরিক রিল্যাক্সেশনেরও বড় মাধ্যম। সারাদিন পরিশ্রমের শেষে বিছানায় শোওয়ার আগে কিছুক্ষণ বই পড়ার অভ্যাস সারাদিনের ক্লান্তি ও গ্লানি দূর করতে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করে। যে কোনও মানুষই কি রাত্রে ঘুমনোর আগে বই পড়লে সফল হতে পারবেন?

আর্থার বলছেন, গ্যারান্টি দিয়ে বলা না গেলেও নিয়মিত রাতে গ্রন্থপাঠ সাফল্যের সম্ভাবনা অনেকখানি বাড়াবে। কী ধরনের বই পড়তে হবে? আর্থারের উত্তর, যে কোনও বই মানুষের মানসিক দক্ষতা বাড়ায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঘুমানোর আগে ‘বই পড়া’র অভ্যাস সফল হওয়ার মন্ত্র !

আপডেট সময় : ০১:০৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭