বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মেদ নিয়ে সাতটি কৌশলে নিজেকে দেখান স্লিম !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৫:৫১ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনেকেই ওজন বেড়ে যাওয়া সমস্যা নিয়ে আতঙ্কে ভোগেন। যাদের ওজন বেশি তাঁরা কি পরবেন, কিভাবে সাজবেন সব কিছু নিয়েই দ্বিধায় ভুগে থাকেন।

এমনকি কিভাবে পোশাক সেলাই করতে হবে সেটাও ঠিক করে বুঝে উঠতে পারেন না অনেকে। যারা ওজন সমস্যায় ভুগছেন তাঁরা সামান্য গ্রুমিং এর মাধ্যমেই নিজেকে দেখাতে পারেন বেশ খানিকটা স্লিম এ্যান্ড ট্রিম৷ তাহলে জেনে নেওয়া যাক নিজেকে স্লিম দেখানোর কিছু সহজ উপায় সম্পর্কে।

(১) যাদের শরীর কিছুটা মেদ বহুল তাঁরা হালকা রঙের পোশাক এড়িয়ে চলুন। যে কোনো রঙের সবথেকে গাঢ় শেডটা বেছে নিন পোশাক নির্বাচনের ক্ষেত্রে। কালো, নেভি ব্লু, বোটল গ্রিন, কালচে মেরুন ইত্যাদি রং গুলোতে শরীর কিছুটা স্লিম দেখায়।

(২) যারা ওজন সমস্যায় ভুগছেন তাঁরা নিজের সুবিধা অনুযায়ী পোশাক পছন্দ করুন৷ পোশাক নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখুন যেন সেটা খুব বেশি হাল্কা না হয় বা ঠাসাঠাসি ভাবে পড়তে না হয়। এছাড়া খুব বেশি বড় গলা বা হাত কাটা পোশাক এড়িয়ে চলার চেষ্টা করুন৷

(৩) মেকআপ করার সময়েও একটু খেয়াল রাখুন৷ যাদের ওজন একটু বেশি তাদেরকে একটু চাপা মেকআপই বেশি ভাল লাগে৷ আর তার জন্য ত্বকের রঙের থেকে এক শেড গাঢ় প্যান কেক দিয়ে গালের দুপাশে লাগিয়ে নিন। এরপর ত্বকের রঙের ফেস পাউডার দিয়ে উপরে ব্লাশ করুন। তাহলে মুখের দুই পাশ ও ডাবল চিন কিছুটা কম বোঝাবে।

(৪) যাদের মুখে মেদ বেশি তাঁরা চুল ফুলিয়ে বাঁধবেন না। চুল স্ট্রেট অর্থাৎ সোজা করে ছেড়ে রাখুন অথবা হালকা করে বেঁধে রাখুন।

(৫) যারা সানগ্লাস বা চশমা পরেন তাঁরা বড় আকৃতি ফ্রেম পছন্দ করুন। বেশি ছোট ফ্রেম নির্বাচন করলে মুখের আকৃতি আরও বড় দেখাবে।

(৬) নেকলেস পরার ক্ষেত্রে গলার সঙ্গে এঁটে থাকা নেকলেস পরবেন না। একটু ঝোলানো ধরনের মালা বা নেকলেস বেছে নিন নিজের জন্য।

(৭) যাদের শরীর মেদ বহুল তাঁরা খুব বেশি চিকন হিল পরবেন না। খুব বেশি চিকন হিল পড়লে দেখতে বেমানান দেখাতে পারে এবং স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মেদ নিয়ে সাতটি কৌশলে নিজেকে দেখান স্লিম !

আপডেট সময় : ১২:১৫:৫১ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭