মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পাকস্থলীর ক্যান্সার রোধে মহৌষধ টমেটো !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি সেলুলার ফিজিওলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে , পাকস্থলীর ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি কমাতে পারে টমেটো। টমেটো হার্টের সমস্যা, রক্ত পরিষ্কার রাখা, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা, দৃষ্টিশক্তি উন্নত করার মতো গুণের কথা বিভিন্ন সময়ে বলেছেন গবেষকরা। কিন্তু সরাসরি ক্যান্সার উপশমে টমেটোর গুণের কথা কখনই বলেননি তারা। এখন টমেটোর রস পাকস্থলীতে ক্যান্সার কোষের বৃদ্ধি ও ছড়িয়ে পড়া রুখে দিতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা।

ইতালির অঙ্কোলজি রিসার্চ সেন্টার অব মার্কোগিলানোর গবেষক ড্যানিয়েলা ব্যারন বলেন, টমেটোতে থাকা লাইকোপেনের অ্যান্টিটিউমরাল গুণ রয়েছে। তবে সেটাই একমাত্র নয়। টমেটোকে ক্যান্সার রোধের সম্পূর্ণ ওষুধ হিসেবে দেখা উচিত। সান মারজানো ও করবারিনো টমেটোর এই গুণ সবচেয়ে বেশি বলে দাবি গবেষকদের।

ইতালির সিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্তনিও জিওরদানোর মতে, টমেটো এতটাই উপকারী যে, ক্যান্সারের ডাক্তারি চিকিত্সার পাশাপাশি টমেটরে রস চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এই মুহূর্তে বিশ্বে যেসব ক্যান্সার সবচেয়ে বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পাকস্থলীর ক্যান্সার। জেনেটিক ফ্যাক্টর, হেলিকোব্যাকটর পাইলোরি ইনফেকশন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত নুন ও স্মোকড খাবার খাওয়ার অভ্যাসের কারণে পাকস্থলীর ক্যান্সার হতে পারে। ভূমধ্যসাগরীয় ডায়েটের একটা বড় অংশ জুড়ে রয়েছে টমেটো। তাই টমেটো সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্য ক্যান্সারের প্রকোপ কমাতে সাহায্য করবে বলে মনে করছেন গবেষকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

পাকস্থলীর ক্যান্সার রোধে মহৌষধ টমেটো !

আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭