বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

শিশুকে রক্ষা করে মানুষকে ‘লজ্জা’ দিলো কুকুর !

  • আপডেট সময় : ০১:৩৭:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কলকাতার হাওড়া স্টেশন কর্মব্যস্ত কত শত পা ছুটে চলছে! যে যার গন্তব্যে চলেছে। আর এই স্টেশন চত্বরেই পড়ে আছে এক শিশু। যাওয়া-আসার পথে অনেকেরই চোখ পড়ছে বাচ্চাটার দিকে। কিন্তু কেউ দাঁড়াচ্ছেন না সেখানে। আসলে এমন দৃশ্য দেখে তারা অভ্যস্ত। সকলেই ভেবেছেন, বাচ্চাটা স্টেশন নিবাসী গৃহহীন অসহায় কোনো পরিবারের সদস্য। আশপাশেই বুঝি রয়েছে ওর মা। কে জানবে, বাচ্চাটিকে ওখানে রেখেই চলে গেছে তার বাবা-মা। পরিত্যক্ত অবস্থায়, অসহায় ধুলোমাখা পৃথিবীতে, একা।

মাথার কাছে রাখা ফিডিং বোতল। পাশে রাখা আধখোলা ব্যাগ। সেখান থেকে উঁকি দিচ্ছে ডায়াপার। থেকে থেকে কেঁদে উঠছিল শিশুটি। হয়তো খিদে, কিংবা অন্য কিছু। কিন্তু কারও ভ্রুক্ষেপ ছিল না। ‘কারও’ বলতে মানুষের কথা বলা হচ্ছে। কারণ ওখানকার বাসিন্দা কুকুরগুলো কিন্তু  ঠিকই বুঝে গিয়েছিল শিশুটি একেবারেই শিকড়ছেঁড়া, নিরাপত্তাহীন, পরিত্যক্ত। আর তাই তারা মানুষকে ‘লজ্জা’ দিয়ে ঘিরে রেখেছিল ছয় মাসের নিষ্পাপ প্রাণটিকে। যাতে শিশুটির কোনো ক্ষতি না হয়। একটি সংবাদমাধ্যমের সূত্রে সামনে এসেছে এই হৃদয়স্পর্শী ঘটনাটি।

পরে ফাঁকা হয়ে আসা প্ল্যাটফর্মে আরপিএফের এক কনস্টেবল বাচ্চাটির দিকে এগিয়ে যান। তিনিই খবর দেন আরপিএফের দফতরে। উদ্ধার হওয়া শিশুটিকে পাঠানো হয় হাসপাতালে ও পরে চাইল্ড লাইনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শিশুকে রক্ষা করে মানুষকে ‘লজ্জা’ দিলো কুকুর !

আপডেট সময় : ০১:৩৭:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭