মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

উচ্চ রক্তচাপ : যেসব খাবার এড়িয়ে চলবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৪:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উচ্চ রক্তচাপ বর্তমান সময়ে খুব কমন একটা স্বাস্থ্য সমস্যা। উচ্চ রক্তচাপ প্রধানত অনিয়মিত জীবনধারার কারণে হয়ে থাকে। অ্যালকোহল, মানসিক চাপ, বিরতিহীন কাজ, অস্বাস্থ্যকর খাবার এবং ব্যায়ামের অভাব উচ্চ রক্তচাপের প্রধান কারণ।

আপনার যদি উচ্চ রক্তচাপ নির্ণয় হয়ে থাকে তাহলে তা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কারণ উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ী এবং কার্ডিওভাসকুলার রোগের প্রবণতা বাড়িয়ে তোলে। উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষের ওষুধ সেবনের পাশাপাশি কিছু খাবার এড়িয়ে চলা উচিত। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক মার্থা গুলাটি কিছু খাবার এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন।

প্রক্রিয়াজাত মাংস
প্রক্রিয়াজাত মাংসে সোডিয়ামের মাত্রা বেশি থাকে, যা আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। তাই খাদ্যে এই ধরনের প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

মুরগির মাংস
সংরক্ষণ করা মুরগির মাংসে অতিরিক্ত পরিমাণে লবণ যোগ করা হয়। এছাড়া জীবিত মুরগির শরীরে প্রচুর পরিমাণে স্যাল্যাইনের পানি ঢোকানো হয় যার ফলে মুরগি সতেজ দেখায়। এই মুরগি যখন রান্না করে বা গ্রিল করে খাওয়া হয় তখন শরীরে অতিরিক্ত লবণ প্রবেশ করে, যা উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ক্ষতিকর।

পিৎজা
আমরা সবাই জানি পিৎজা শরীরে মেদ বাড়াতে সাহায্য করে কিন্তু আমরা অনেকেই জানিনা যে, পিৎজা হার্টের জন্যও ক্ষতিকর। এক স্লাইস পিৎজাতে প্রায় ৭০০ মিলিগ্রাম সোডিয়াম থাকে, যা সহজেই রক্তচাপকে আরো বাড়িয়ে দিতে পারে।

স্যুপ
অনেকেই মনে করেন স্যুপ স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু ১ বাটি স্যুপে প্রায় ১ হাজার মিলিগ্রাম সোডিয়াম থাকে। ফলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুক্তভোগীদের স্যুপ এড়িয়ে চলা উচিত।

আচার
লম্বা সময় ধরে সংরক্ষণের জন্য আচারে লবণ সংযোজন করা হয়, যা আচারে বাড়তি সোডিয়াম যোগ করে। আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন, তাহলে খাদ্য তালিকা থেকে আচার বাদ দিয়ে দিন।

সালাদ ড্রেসিং
সালাদে ব্যবহার করা ‘ড্রেসিং’ সালাদকে সুস্বাদু করে তোলে৷ বোতলজাত ড্রেসিংয়ে প্রচুর পরিমাণে সোডিয়াম, অলিভ অয়েল ও ভিনেগার যোগ করা হয়। যা উচ্চ রক্তচাপের ব্যক্তিদের শারীরিক ঝুঁকি বাড়ায়।

রেস্টুরেন্টের খাবার
রেস্টুরেন্টের খাবারে স্বাদ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়ে থাকে। টেস্টিং সল্ট খাবারের স্বাদ বাড়িয়ে খাবার সস্বাদু করলেও খাবারের পুষ্টিমান কমিয়ে ফেলে। ডা. গুলাটি বলেন, আপনি টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে এমন খাবার কিনছেন যা আপনার উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। তাই রেস্টুরেন্টের খাবার এড়িয়ে চলা উচিত।

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

উচ্চ রক্তচাপ : যেসব খাবার এড়িয়ে চলবেন !

আপডেট সময় : ০১:৫৪:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭