বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বনানী ধর্ষণ মামলা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে ১৩ জুলাই !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৫:০১ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের মামলায় সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির পরবর্তী দিন ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করলে এ তারিখ নির্ধারিত হয়।

আজ রবিবার সকাল ১০টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক শফিউল আজমের আদালতে তাদের হাজির করা হয়। শুনানিতে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজন আদালতে হাজির ছিল।

এদিকে, পুলিশ মারধর, ভয়ভীতি ও চাপ দিয়ে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে বলে অভিযোগ করেছেন রাজধানীর বনানীর দ্য রেইন ট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি সাদমান সাকিফ। আজ রবিবার সকালে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এ অভিযোগ করেন তিনি।

সাদমান সাকিফ বলেন, পুলিশ মারধর, চাপ ও ভয়ভীতির মাধ্যমে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আমার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে। আমি স্বেচ্ছায় ওই জবানবন্দি দেয়নি।

এর আগে, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকারের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা করেন এক ভিকটিম।

আদালতে দেওয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেওয়া হয়। সেখানে তারা ধর্ষণের শিকার হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বনানী ধর্ষণ মামলা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে ১৩ জুলাই !

আপডেট সময় : ০৫:৫৫:০১ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭