বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

আশুলিয়ার মেডলার অ্যাপারেলসের আগুন নিয়ন্ত্রণে, আহত ২০ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৬:১৪ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস নামে একটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২০ জন আহত হয়েছেন।  আগুনের খবর পেয়ে কারখানা থেকে দ্রুত বের হতে গিয়ে শ্রমিকরা আহত হয়।

এদিকে আগুন লাগার পর পরই ওই এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে যানচলাচল।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত নয়টার দিকে আশুলিয়ার মেডলার এ্যাপারেলস কারখানার ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে।

তবে আগুনের তীব্রতা বেশী হওয়ায় সাভার, ধামরাই, টুঙ্গি ও উত্তরা ফায়ার সার্ভিসের আরো ১০টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। তবে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে আগুন লাগার পর পরই আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের পাশে সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় যানচলাচল। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক সানা সামিনুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে শিল্প পুলিশের অতিরিক্ত সদস্য কারখানার সামনে মোতায়েন করা হয়। এছাড়াও অগ্নিকান্ডের পর পরই ওই এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এসময় বন্ধ করে দেওয়া হয় মহাসড়কে যানচলাচল। তবে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।

এব্যপারে উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে বলেও তিনি জানান। তবে কারখানাটির ভেতরে ২য় তলায় ফোম জাতীয় কাপড় থাকার কারনে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আশুলিয়ার মেডলার অ্যাপারেলসের আগুন নিয়ন্ত্রণে, আহত ২০ !

আপডেট সময় : ০২:৩৬:১৪ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭