বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

২৪ ঘণ্টার মধ্যে আশিকের মুক্তির দাবি সাংবাদিকদের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফটো সাংবাদিক আশিক মোহাম্মদের ‘পকেটে ইয়াবা দিয়ে’ গ্রেফতারের অভিযোগ এনে তার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন বিভিন্ন গণমাধ্যমে নিয়োজিত সাংবাদিকরা।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে দুই ঘণ্টার মতো সড়ক অবরোধ ও সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারাসহ শতাধিক সাংবাদিক।

এর আগে, গত ২৭ জুন রাজধানীর শান্তিনগর থেকে আটকের পর বর্তমানে কারাগারে আটক ডেইলি অবজারভারের কর্মরত এই ফটো সাংবাদিক। আশিক মোহাম্মদের পরিবারের অভিযোগ, পুলিশ মারধরের পর তার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেয়।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফটো সাংবাদিক আশিক মোহাম্মদকে মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকরা। আজকের সমাবেশ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ বলেন, এর সময়ের মধ্যে মুক্তি না দিলে পল্টন থানা ঘেরাও করা হবে। এরপরও যদি কোনো কাজ না হয় তাহলে পুলিশের কোনো খবর সাংবাদিকরা সংগ্রহ করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব পুলক ঘটক অভিযোগ করেন, কয়েকজন টহল পুলিশের সঙ্গে কথা কাটাকাটির জেরে আশিক মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার পকেটে ১০টি ইয়াবা দিয়ে মাদকের মামলা দেয়।

সমাবেশ ও মানববন্ধনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক মোরসালিন নোমানি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

২৪ ঘণ্টার মধ্যে আশিকের মুক্তির দাবি সাংবাদিকদের !

আপডেট সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭