বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রাজশাহীতে সাম্যবাদী দলের চার নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সরকার, সেনাবাহিনী ও দেশ বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে সাম্যবাদী দলের চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের মামলাটি হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন।
মামলায় আসামি করা হয়েছে সাম্যবাদী দলের মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিম, মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল-৩ পাবনার সভাপতি মজিবর রহমান, মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল-৩ পাবনার ঈশ্বরদীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাম্যবাদী দলের চারঘাট উপজেলা সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিম।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন জানান, এ বছরের ৭ এপ্রিল সাম্যবাদী দলের চারঘাট উপজেলা সাধারণ সম্পাদক ডা. হাকিমের সভাপতিত্বে চারঘাট শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। এতে মামলার আসামিরা সরকার, সেনাবাহিনী, পররাষ্ট্রনীতিসহ দেশ বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন।
এনিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা রায়হানুল হক রানা বাদী হয়ে সাম্যবাদী দলের চার নেতার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ উচ্চ পর্যায়ে অভিযোগটি অনুমোদনের জন্য পাঠায়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের তাদের নামে মামলাটি গ্রহণ করা হয়।
ওসি জানান, সাম্যবাদী দলের পক্ষ থেকে সরকার বা রাষ্ট্র বিরোধী কোন বক্তব্য প্রদান করা হবে না মর্মে লিখিতভাবে অঙ্গীকার করে সভার অনুমতি নিলেও তারা স্বাধীনতা, পররাষ্ট্রনীতি, সেনাবাহিনী, সরকার ও দেশ বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করে। এ কারণে তাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজশাহীতে সাম্যবাদী দলের চার নেতার নামে রাষ্ট্রদ্রোহ মামলা !

আপডেট সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭