বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বয়লার বিস্ফোরণের ঘটনায় গাজীপুরে ১০ পোশাক কারখানা বন্ধ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫০:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লি: নামক কারখানায় বয়লার বিস্ফোরণের অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আশেপাশের মন্ডল গ্রুপ, ইসলাম গার্মেন্টস, ডেল্টাসহ অন্তত ১০ পোশাক কারখানা মঙ্গলবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কারখানা এলাকার চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাল্টি ফ্যাবস নামক কারখানাটিতে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এসময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নীচে চাপা পড়ে অন্তত নয়জন শ্রমিক মারা যান। আহত হন অর্ধশত। মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা শুরু করেন। এসময় আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। কারখানা এলাকার সামনে ভিড় করছেন নিহতের স্বজন ও নিখোঁজ কয়েকজন শ্রমিকের স্বজনরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মাল্টি ফ্যাবস কারখানার ৪র্থ তলা ভবনের নিচ তলায় বয়লার বিস্ফোরণে ১০ জন নিহত হন, আহত হন অন্তত ৫০ জন।

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বয়লার বিস্ফোরণের ঘটনায় গাজীপুরে ১০ পোশাক কারখানা বন্ধ !

আপডেট সময় : ১২:৫০:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭