বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

উত্তরায় আগুনে পুড়লো দুই ভবন, ২ মরদেহ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পাশের দু’টি ভবনে লাগা আগুন প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এর আগেই ভবন থেকে অগ্নিদগ্ধ দুই জনের মৃতদেহ এবং অচেতন অবস্থায় আহত আরও দুইজনকে উদ্ধার করা হয়।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে অভিযান সমাপ্তির ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান।

এর আগে, সোমবার ভোর ৫টার দিকে রাজধানী উত্তরার ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ওই দুই ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে অপারেশন সমাপ্তির সময় ফায়ার সার্ভিসের পক্ষে থেকে জানানো হয়, ৩৫-৪০ বছরের এক পুরুষ এবং ২৫-৩০ বছরের এক নারী। এছাড়া অচেতন অবস্থায় উদ্ধার করা দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, সি সেলের ৩০২ নম্বর কক্ষ থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি আগুন লাগার কারণ জানাতে পারেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উত্তরায় আগুনে পুড়লো দুই ভবন, ২ মরদেহ উদ্ধার !

আপডেট সময় : ০২:১৯:১৪ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭