বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫০:২০ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলীর চর পাথরঘাটা এলাকার নজীর মুন্সীর বাড়ি সংলগ্ন খাল থেকে মোহাম্মদ আলমগীর (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। আলমগীর স্থানীয় একটি কলোনীর তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতেন।

পরিবারের অভিযোগ, শনিবার রাতে আলমগীরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর রবিবার ভোরে স্থানীয় এক খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, ভোরে খালের পাড় থেকে আলমগীরের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার কানের পেছনের অংশে ক্ষত এবং গলায় কালো দাগ দেখা গেছে। হয়তো তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, শনিবার গভীর রাতে ঘরে ফেরার সময় কয়েকজন লোক আলমগীরকে ধরে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। আমরা যতটুকু জেনেছি, চাচাতো ভাইদের সঙ্গে আলমগীরের জমি নিয়ে বিরোধ ছিল। হয়তো এই বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন !

আপডেট সময় : ০৬:৫০:২০ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭