বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মোজায় দুর্গন্ধ? জানুন কিছু টিপস !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পায়ের তলায় ভেজা ভেজা ভাব। শরীরের অন্যান্য অংশে ঘাম না হলেও, পা ঘামছে সারাদিন। বহু মানুষই এরকম অস্বস্তিতে ভোগেন। জুতার ভিতর পা ঘামছে চুপচাপ! আর ফলাফল, দুর্গন্ধ! সব মিলিয়ে বিচ্ছিরি পরিস্থিতি। বাসে-ট্রামে, রাস্তা-ঘাটে, অফিসে-বাড়িতে গন্ধের চোটে মান-সম্মান যায় যায়। আর যত দোষ, মোজার ঘাড়ে! বুদ্ধি করে মোজার ভিতর স্প্রে করলেন পারফিউম। বিপত্তি বেড়ে দ্বিগুণ ৷ ঘামের গন্ধ আর পারফিউম মিলিয়ে নতুন এক দুর্গন্ধের জন্ম! এরপর সবার কাছে আপনি বয়কট হওয়ার অবস্থা। তাই একটু সচেতন হলেই এই বিপত্তি থেকে দূরে থাকা যায় সহজে। জেনে নিন কিছু টিপস-

১। বাজে গন্ধের জন্য মোজাকে দোষ দিয়ে লাভ নেই। বরং নিয়মিত পা পরিষ্কার রাখুন।
২। বাইরে থেকে ঘরে ফিরে গরম পানিতে ভালো করে পা ধুয়ে নিন। গরম পানিতে ফেলে নিন একটু নুন।
৩। পা ঘষে নিন স্ক্রাবার দিয়ে। আঙুলের মাঝগুলো ভালো করে পরিষ্কার করুন।
৪। ভালো করে পা মুছে, লাগিয়ে নিন ময়েশ্চারাইজার।
৫। একই মোজা বেশিদিন ব্যবহার করবেন না।
৬। জুতাগুলোকে মাঝে মধ্যে রোদে দিন।
৭। জুতার ভিতর পাউডার দিয়ে, ভালো করে কাপড় দিয়ে মুছে নিন সপ্তাহে একবার।
৮। মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
৯। ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভালো।
১০। সুতির মোজা ব্যবহার করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মোজায় দুর্গন্ধ? জানুন কিছু টিপস !

আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭