বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সাভারে বাসচাপায় নিহত দুই !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৬:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের নবীনগর ও যাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে উত্তরার বাসিন্দা প্রকৌশলী আব্দুস সোহাগ রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। এসময় পেছন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুস সোহাগ নিহত হন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের যাদুরচর এলাকায় যাত্রীবাহি বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মরদেহ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাভারে বাসচাপায় নিহত দুই !

আপডেট সময় : ১২:৪৬:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ জুন ২০১৭