বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রাজশাহীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী মহানগরীর পান্তাপাড়া এলাকা থেকে শাকিব হোসেন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। শাকিব ওই এলাকার মাসুদ আলীর ছেলে।

মঙ্গলবার সকালে এলাকার একটি আমগাছের ডালে তার তার লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, বেশ কয়েক বছর আগে শাকিবের মা নুরজাহান বেগমের সঙ্গে তার বাবা মাসুদ আলীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে শাকিব তার মায়ের সঙ্গে নানির বাড়িতেই থাকতো। তার মা জুট মিলে কাজ করে।

ওসি বলেন, সকালে গাছের ডালে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাকিবের লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে বিষয়টি নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজশাহীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার !

আপডেট সময় : ১২:৩৫:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭