বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

লেখার ধরন দেখে আইফোন অ্যাপই বলে দেবে আপনি অবসাদে ভুগছেন কিনা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান বিশ্বে ভয়ানক হারে বাড়ছে অবসাদে ভোগা মানুষের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার প্রায় ৭.৫ শতাংশ মানুষ অবসাদে ভোগেন। কাজের চাপ, দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের টেনশন মনের উপর ব্যাপক ভাবে প্রভাব বিস্তার করছে। যার জেরে অবসাদে ভোগা মানুষের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। দিন দিন মানুষ টেক স্যাভি হয়ে উঠছে। বাড়ছে সোশ্যাল মিডিয়া নির্ভরতা। ব্যক্তিগত সম্পর্কের বাঁধন আলগা হয়ে যাচ্ছে কোথাও কোথাও।

এই বিশ্বায়নের যুগে সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে মানুষ মাঝে মধ্যেই অবসাদের মুখে পড়ছে। কিছু কিছু সময় এই হতাশার মাত্রা মারাত্মক পর্যায়ে চলে যায়। আর তখন তাঁরা বিভিন্ন ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলেন। হতাশায় ভোগা মানুষদের চিহ্নিত করতে এ বার আইফোনে একটি অ্যাপ নিয়ে এল সংস্থা। সংস্থার দাবি এই অ্যাপের সাহায্যে কোনও আইফোন ব্যবহারকারী হতাশায় ভুগছে কিনা তা নির্ণয় করা যাবে। অ্যাপটি কাজ করবে আইফোন ব্যবহারকারীর লেখার গতি বা লেখার ধরন দেখে। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘বিএফেক্ট’।

কী ভাবে কাজ করবে এই ‘বিএফেক্ট’ অ্যাপ্লিকেশনটি?
সংস্থা সূত্রে খবর, অ্যাপটি আইফোন ব্যবহারকারীর লেখার গতি, তিনি কী ভাবে কি প্যাড ব্যবহার করছেন তার উপর নজর রাখবে। অর্থাৎ আইফোন ব্যবহারকারী কতটা জোরে কি প্যাড ব্যবহার করছেন সেটি বিচার্য বিষয়। এরই সঙ্গে একটি বর্ণ বা শব্দ লেখার পর কতটা স্পেস দেওয়া হচ্ছে, শব্দের বানান ঠিক রয়েছে কিনা এ সব নির্ণয় করে ‘বিএফেক্ট’ বের করতে পারবে ওই ব্যবহারকারী অবসাদে ভুগছেন কিনা। বিশেষ এই অ্যাপটি তৈরি করেছেন শিকাগোর একটি বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞরা।

সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

লেখার ধরন দেখে আইফোন অ্যাপই বলে দেবে আপনি অবসাদে ভুগছেন কিনা !

আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০১৭