বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দাঁতের ব্যথায় ঘরোয়া চিকিৎসা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দাঁতের ব্যথায় কমবেশি প্রায় সবাইকেই ভুগতে হয়। আর এই ব্যথা মূলত রাতের দিকেই বাড়ে, তাই রাতেই ওষুধ বা চিকিৎসক পাওয়া মুশকিল হয়ে যায়। অথচ ঘরের মধ্যে হাতের কাছেই থাকে এমন কিছু পন্থা, যা আপনাকে সাময়িকভাবে দাঁতের ব্যথা থেকে মুক্তি দিতে পারে।

১. রসুন: দাঁতের ব্যথা শুরু হলেই এক কোয়া রসুন চিবোতে শুরু করুন। রসুনের রসে এমন কিছু উপাদান থাকে, যা যে কোনওরকম প্রদাহ কমাতে সাহায্য করে। এতে দাঁতের ব্যথাও নিমেষে কমে যাবে। একটি কোয়ায় কাজ না হলে দু’‌টি কোয়া থেঁতো করে ফেলে পেস্ট বানিয়ে ফেলুন। সঙ্গে মেশান অল্প নুন। পেস্টটা ভাল করে দাঁতের উপর লাগিয়ে দিন।

২. লবঙ্গ:‌ লবঙ্গের রস দাঁতে ব্যথার অব্যর্থ ওষুধ। লবঙ্গের তেলও তুলোয় ভিজিয়ে দাঁতের গোড়ায় রাখা যেতে পারে। সেটা হাতের কাছে না পাওয়া গেলে কাঁচা লবঙ্গও ভাল কাজ দেয়। ‌

৩. পেঁয়াজ: দাঁতের ব্যথা কমাতে পেঁয়াজ‌ও খুব উপকারী। অল্প পরিমাণ পেঁয়াজ চিবিয়ে নিতে পারেন। কিংবা পরিমাণ মতো পেঁয়াজ থেঁতো করে রসটা সংগ্রহ করে নিন। তারপর সেই রসটা দাঁতের উপর ধীরে ধীরে লাগিয়ে দিন।

৪.লবণাক্ত পানি:‌ একটু গরম পানিতে লবণ মিশিয়ে তা দিয়ে কুলি করুন।

৫. পেয়ারা পাতা: দাঁতে ব্যথা কমানোর সবচেয়ে জনপ্রিয় টোটকার একটি। পেয়ারা পাতায় থাকে অ্যানালজেসিকস নামে একটি উপাদান। সেটা দাঁতের ফাঁকে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে। ‌

সূত্র: আজকাল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দাঁতের ব্যথায় ঘরোয়া চিকিৎসা !

আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭