বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সাভারে মাইক্রোবাস চাপায় নিহত ১ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে গোলাম সারওয়ার ভুইয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

রবিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে গোলাম সারওয়ার ভুইয়া মোটরসাইকেল যোগে সাভারে আসছিলেন। এসময় তার মোটরসাইকেলটি ঢাকা আরিচা মহাসড়কের জয়নাবাড়ি এলাকায় পৌঁছলে রাস্তায় ময়লার স্তুপ থাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলমান মাইক্রোবাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেল থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে ময়লার স্তুপ থাকায় প্রতিনিয়ত ওই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাভারে মাইক্রোবাস চাপায় নিহত ১ !

আপডেট সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭