শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সওজের উচ্ছেদ অভিযান !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:২০:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়কে ঈদে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সওজ কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকে এ অভিযান চালানো হয় দুপুর পর্যন্ত। অভিযানে প্রায় ৩ শতাধিক অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়।

গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফলের দোকানসহ বিভিন্ন দোকান রেকার ও ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে সওজ কর্তপক্ষ। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণপাশের লেনটি এখন যানচলাচলের উপযোগী হয়ে উঠেছে। উচ্ছেদের সময় সওজ নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।
উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল মাহমুদ জানায়, প্রভাবশালী একটি চাঁদাবাজ চক্র জনসাধারণের চলাচলের ফুটপাট ও মহাসড়কের কিছু অংশ দখল করে ভাড়া দিয়ে চাঁদা আদায় করত। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় আমরা এ উচ্ছেদ করি। ঈদে ঘরমূখী মানুষদের যাতে শিমরাইল মোড়ে যানজট পোহাড়ে না হয়, এ জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আমাদের নির্দেশ দিয়ে গেছেন। মহাসড়কের পাশে যানজট সৃষ্টি হয়, এমন স্থাপনা উচ্ছেদ করার জন্য। মূলত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নির্দেশেই আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছে।

সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সওজ বিভাগ প্রায় ১ বছর পূর্বে প্রায় এক কোটি টাকা খরচ করে শিমরাইল মোড়ের দক্ষিণ পাশের একটি সার্ভিস লেন নির্মাণ করে আমদজী ইপিজেড থেকে আসা পরিবহন ও রিক্সা চলাচল করার জন্য। কিন্তু প্রভাবশালী মহল ঐ জায়গা দখল করে ভাড়া দিয়ে দৈনিক ও মাসিক ভিত্তিতে চাঁদা উত্তোলন করত। এতে করে এ লেন দিয়ে যানবাহন ও রিক্সা চলাচল করতে পারত না। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হত দীর্ঘ যানজট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সওজের উচ্ছেদ অভিযান !

আপডেট সময় : ১০:২০:৪৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭