শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

কুমিল্লা সিটির প্যানেল মেয়র হলেন ৩ জন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:৫৩ অপরাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্যানেল মেয়র পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত এ নির্বাচনে তিনজন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

সূত্র জানায়, নির্বাচনে প্রথম প্যানেল মেয়র পদে কুসিকের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, দ্বিতীয় প্যানেল মেয়র পদে ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং তৃতীয় প্যানেল মেয়র পদে সংরক্ষিত ৫নং মহিলা আসনের কাউন্সিলর নূরজাহান আলম পুতুল নির্বাচিত হন।

এ নির্বাচনে কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অপর দুইজন গোপন ভোটে নির্বাচিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, সচিব মো. হেলাল উদ্দিনসহ সিটির কাউন্সিলরবৃন্দ। নির্বাচন পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া।

উল্লেখ্য, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিকের নির্বাচনে দ্বিতীয় দফায় মেয়র পদে মো. মনিরুল হক সাক্কু নির্বাচিত হন। গত ১৭ মে কুসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং রোববার কাউন্সিলরদের ভোটে ৩ জন প্যানেল মেয়র নির্বাচিত হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

কুমিল্লা সিটির প্যানেল মেয়র হলেন ৩ জন !

আপডেট সময় : ১২:১৪:৫৩ অপরাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭