বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ট্রাম্পকে অপহরণ, অভিযানে নেমেছে পুলিশ

  • আপডেট সময় : ১০:৪৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিরোনাম দেখে চোখ কপালে উঠেছে নিশ্চয়। উঠারই যে কথা, কারণ নামটা যে ট্রাম্প। যে কিনা কিনা বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট! তবে যা ভাবছেন তা ঠিক নয়। নাম ট্রাম্প হলেও এনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন। ইনি হলেন একটি কুকুর। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে ইনি হাঁটতে বের হন। এরপর থেকে আর খোঁজ নেই তার।

ভারতের উত্তর দিল্লির রূপনগরের ঘটনা। ট্রাম্পের মালিক হলেন মহেন্দ্রনাথ নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি তাঁর এলাকার এক নিরাপত্তারক্ষীকে বলেন, ট্রাম্পকে একটু হাঁটিয়ে নিয়ে আসতে।

নিরাপত্তারক্ষী পরে দাবি করেন, তিনি যখন কুকুরটিকে নিয়ে হাঁটছিলেন, তখন একটি গাড়িতে করে দু’জন এসে কুকুরটিকে ছিনিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। তিনি ওই গাড়িতে পাকড়ায়ের চেষ্টা করেন কিন্তু চলন্ত গাড়িতে উঠে পড়া তো মুখের কথা নয়। তাঁর হাতে পায়ে চোট লেগেছে বলে পুলিশ জানিয়েছে।

রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। গাড়িটি দেখা গেলেও তার নম্বর প্লেট দেখা যাচ্ছে না।

মহেন্দ্রনাথ জানিয়েছেন, ট্রাম্প নেহাত কচি নয়, তার বয়স ৯ বছর, চোখেও কম দেখে। তবু প্রিয় কুকুরের জন্য ১১ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

সূত্র: এবিপি আনন্দ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ট্রাম্পকে অপহরণ, অভিযানে নেমেছে পুলিশ

আপডেট সময় : ১০:৪৮:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭