বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

উকুন থেকে মুক্তির ঘরোয়া উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উকুন একটি পরজীবী প্রাণী যা মানুষের মাথার ত্বকে বসবাস করে। সাধারণত মাথা অপরিষ্কার থাকলে, ভেজা চুল বাধাঁর কারণে, ভেজা চুল অনেকক্ষণ বাঁধা থাকলে, অন্যের চিরুনি, টাওয়েল, গামছা ব্যবহার করলে ইত্যাদি কারণে চুলে উকুন হতে পারে। এর জন্য নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। বড়দের চুলের পাশাপাশি বাচ্চাদের চুলেও উকুন দেখা যায়। তবে বিরক্তিকর এ সমস্যা থেকে মুক্তির উপায় আছে। কিছু ঘরোয়া পদ্ধতিতে সহজেই এ সমস্যা দূর করা সম্ভব। আসুন জেনে নেই সেই উপায়গুলো।

১। নিম
উকুন দূর করতে নিম একটি প্রাকৃতিক প্রতিষোধক। মাথার তালুর চুলকানি কমানোর সাথে সাথে এটি মাথার ত্বক ময়েশ্চরাইজ করে থাকে। নিমের পেস্ট তৈরি করে এটি মাতার তালুতে ম্যাসাজ করুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এছাড়া নিমের তেল মাথায় ব্যবহার করতে পারেন। এক ঘন্টা রেখে চুল শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে তিন বার করুন।

২। পেঁয়াজ
পেঁয়াজের রসে সালফার যা উকুন দূর করতে সাহায্য করবে। ৪/৫ টা পেঁয়াজের রস করে নিন। এরপর তা মাথায় ম্যাসাজ করে লাগিয়ে নিন। ২ ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। চুল শুকানোর পর চিরুনি দিয়ে চুল আঁচড়ান, দেখবেন উকুন সব চিরুনিতে চলে এসেছে।

৩। ভিনেগার
ভিনেগার দিয়ে খুব সহজে উকুন দূর করা সম্ভব। এতে অ্যাসিটিক এসিড আছে যা উকুন দূর করতে সাহায্য করে। ভিনেগার আর পানি একসাথে মিশিয়ে নিন। এরপর এতে চুল ভিজিয়ে নিন। ১০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

৪। লেবুর রস
লেবুর রস উকুন দূর করতে বহুল ব্যবহৃত একটি উপায়। লেবুর রস মাথায় ভাল করে লাগিয়ে নিন। ৩-৫ মিনিট অপেক্ষা করুন। প্রথমে ভিনেগার দিয়ে এবং পরে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন। উকুন আপনার মাথা থেকে দূর হয়ে যাবে। লেবুর রসের সাথে আদার পেষ্টও মিশিয়ে নিতে পারেন। এটি মাথায় ভাল করে ম্যাসাজ করুন। একটি তোয়ালে দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২/৩ বার করুন। যদি উকুনের সমস্যা অনেক বেশি থাকে তবে এটি সপ্তাহে ৫ বার করুন।

৫। মেয়নিজ
মজাদার মেয়নিজ দিয়েও উকুন দূর করে সম্ভব! মাথার তালুতে মেয়নজ লাগিয়ে নিন। এবার একটি শাওয়ার কাপ বা প্ল্যাস্টিক দিয়ে চুল পেঁচিয়ে রাখুন। এভাবে ৬ ঘন্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। মেয়নিজের গন্ধে উকুন দম বন্ধ হয়ে দ্রুত মারা যায়।

৬। টি ট্রি অয়েল
শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে তিন থেকে পাঁচ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে চুল শ্যাম্পু করে ফেলুন। চুলে শুকিয়ে গেলে একটি চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে নিন। দেখবেন চিরুনিতে উকুন চলে আসছে। এটি কমপক্ষে দুই মাস ব্যবহার করুন। তবে টি ট্রি অয়েল ব্যবহারে সাবধানতা অবলম্বন করবেন, এটি অনেক বেশ শক্তিশালী।

৭। নারকেল তেল
উকুন দূর করার ক্ষেত্রে নারকেল তেলও বেশ কার্যকর। নারকেন তেল উকুনদের শ্বাসরোধ করে দেয় ফলে উকুনরা বেশিক্ষণ থাকতে পারে না। ৩ টেবিল চামচ নারকেল তেল এবং খুব সামান্য কর্পূর মিশিয়ে নিন। তেলটি মাথায় ভাল করে ম্যাসাজ করুন। এরপর শাওয়ার কাপ দিয়ে মাথা ঢেকে দিন। পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এটি সপ্তাহে ৩ থেকে ৫ দিন করুন। দেখবেন উকুন গায়েব হয়ে গেছে।

সূত্র: টপ টেন হোম রেমিডিস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উকুন থেকে মুক্তির ঘরোয়া উপায় !

আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭