বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নিজেকে আরও লম্বা দেখাতে চাইলে যা করবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পৃথিবীতে অসংখ্য খাটো মানুষ আছেন যারা নিজ চেষ্টায় সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছেন। তাদের সাক্ষাত পেতে অনেক মানুষ দিনের পর দিন অপেক্ষা করে। তাদের বডিগার্ড হিসেবে কাজ করে অধিক উচ্চতা সম্পন্ন বডিবিল্ডাররা। তারপরও অনেকেই আছেন যারা কম উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভোগেন। প্রাকৃতিকভাবে শরীরের উচ্চতা একটা নির্দিষ্ট বয়সের পরে আর বাড়ে না। সাধারণত ১৯ বছর পর্যন্ত শরীরের উচ্চতা দ্রুত বাড়ে। এরপর আরও বছর তিনেক উচ্চতা বাড়ে ক্ষীণ গতিতে। এরপরে উচ্চতা বৃদ্ধির আশা করাটাও ভুল। অনেকে পারিবারিকভাবে কম উচ্চতার হয়ে থাকেন; কেউ কেউ নানা রোগ বা অপুষ্টির  কারণে খর্বাকায় হন। আর এ নিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয়। মার্কিন স্টাইল বিশেষজ্ঞ উইলহ্যাম লোগান জানাচ্ছেন, বিশেষ কয়েকটি উপায় অবলম্বন করলে বেঁটে মানুষদেরও কিছুটা লম্বা দেখায়। জেনে নেওয়া যাক সেই উপায়গুলো—

১. এমন জামা পরুন, যেগুলিতে লম্বালম্বি স্ট্রাইপ রয়েছে। আড়াআড়ি অর্থাৎ হরাইজন্টাল স্ট্রাইপ দেওয়া জামা পরবেন না। লম্বালম্বি স্ট্রাইপ দেওয়া জামা পরলে একটি অপটিক্যাল ইলিউশন তৈরি হয়, এবং যে কারো শরীরই একটু লম্বা দেখায়।

২. ঢিলেঢালা পোশাক পরবেন না। এতে শরীরকে চওড়া দেখায়। ফলে উচ্চতা আরও কম বলে মনে হয়।

৩. জুতো নির্বাচনের সময়ে সতর্ক থাকুন। যাদের উচ্চতা কম, তাদের বড় হিলওয়ালা জুতো পরার প্রবণতা থাকে। এতে একে তো গোড়ালি এবং হাঁটুর অত্যন্ত ক্ষতি হয়, পাশাপাশি আপনার জুতোর দিকে কারোর চোখ পড়লে আপনার শরীরের খর্বতা আরও বেশি করে প্রকট হয়ে ওঠে তার কাছে। তার চেয়ে হিলের উপরে মোটা প্যাডিং দেওয়া জুতো পরুন। এতে হাই হিলের সমস্যাও থাকবে না, অথচ উচ্চতাও বৃদ্ধি পাবে।

৪. ঊর্ধ্বাঙ্গের এবং নিম্নাঙ্গের পোশাক নির্বাচনের সময়ে একই রঙের পোশাক পরার চেষ্টা করুন। অর্থাৎ যে রঙের জামা পরছেন, সেই রঙেরই অথবা তার কাছাকাছি রঙের প্যান্ট পরুন। আলাদা আলাদা রঙের জামা-প্যান্ট দর্শকের কাছে আপনার শরীরকে দু’ভাগে ভাগ করে দেয়। ফলে আপনার উচ্চতাও কম লাগে। কিন্তু মোটামুটি অভিন্ন রঙের জামা পরলে সেই সমস্যা থাকে না।

৫. সোজা হয়ে হাঁটুন। মেরুদণ্ড সোজা রাখার পরিবর্তে আপনি যদি কুঁজো হয়ে হাঁটেন, তা হলে এমনিতেই খর্বাকায় দেখাবে আপনাকে।

৬. শরীরে মেদ জমতে দেবেন না। শরীরে যখন মেদ জমে, তখন দৈর্ঘ্যের তুলনায় শরীরের প্রস্থ বেড়ে যায়। এর ফলে আপাতদৃষ্টিতে মোটা মানুষদের একটু বেঁটে মনে হয়। রোগা চেহারার লোকেদের এমনিতেই একটু লম্বা লাগে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজেকে আরও লম্বা দেখাতে চাইলে যা করবেন !

আপডেট সময় : ০৭:৩৭:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭