বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

দুপুরে ঘুম ঘুম ভাব দূর করার কিছু সহজ উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সকালে ঘুম থেকে উঠে সতেজ থাকে মন। এরপর শুরু সারা দিনের কাজ। আর বেলা বাড়ার সাথে সাথে যেন হারাতে থাকে শরীরের সতেজতা। অবশেষে সতেজতা পুরোপুরি ফুরিয়ে ক্লান্ত শরীরে ঘুম ঘুম ভাব ধরে দুপুরের খাবার খাওয়ার পর। তাৎক্ষণিকভাবে এই ঘুম ঘুম ভাব দূর করার জন্য কফি পান করে থাকেন অনেকেই। তবে কফি ছাড়াও এ থেকে মুক্তি পাবার আরও অনেক উপায় আছে। আসুন জেনে নেই, ঘুম ঘুম দূর করার কিছু ঘরোয়া উপায়।

গান শোনা 
মাইন্ডল্যাব ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং নিউরোসাইকোলজিস্ট ডা. ডেভিড লিউইস পরিচালিত একটি গবেষণা মতে, মনোযোগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে গান শুনা। তাই ক্লান্তি দূর করতে গান শুনতে পারেন।

সূর্যের আলোয় হাঁটুন
লাঞ্চ আওয়ারে সামান্য সময় সূর্যের আলোয় হেঁটে আসুন। ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায় যে, সূর্যের আলো শরীরকে উদ্দীপিত করতে পারে আপনার মেজাজ, সতর্কতা ও বিপাকের উপর সরাসরি ইতিবাচক প্রভাব বিস্তার করার মাধ্যমে।

সাইট্রাসের ঘ্রাণ
মনোযোগের মাত্রা বৃদ্ধি করতে পারে সাইট্রাস ফল। জাপানের কিছু কিছু অফিসে কমলার ঘ্রাণের এয়ার ফ্রেসনার ব্যবহার করা হয় কর্মীদের সতেজ ও ফোকাস থাকার জন্য।

ঠাণ্ডা পানির ঝাপটা
আপনার মুখ ও চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। ক্লান্ত চোখকে জাগিয়ে তোলার সহজ উপায় হচ্ছে এটি। ত্বকের ছিদ্রগুলোকেও বন্ধ হতে সাহায্য করে এই অভ্যাসটি। অফিসে ঘুম ঘুম ভাব দূর করার জন্য ১ মিনিট ধরে চোখে মুখে পানির ঝাপটা দিতে থাকুন, দেখবেন ঘুম চলে যাবে।

সিঁড়ি দিয়ে হাঁটুন
অফিসে যখনই ঘুম ঘুম ভাব অনুভব করবেন তখনই সিঁড়িতে গিয়ে হেঁটে আসবেন কিছুক্ষণ। ফিজিওলজি অ্যান্ড বিহেভিয়ার নামক জার্নালে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায় যে, সিঁড়ি দিয়ে ১০ মিনিট ওঠানামা করলে ৫০ মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণ করার মতোই কর্মশক্তি পাওয়া যায়।

লাল রঙের দিকে তাকান
বিশ্বাস করুন আর নাই করুন লাল রঙের দিকে তাকালে ফোকাস ও সতর্কতা উদ্দীপ্ত হয়। ব্রিটিশ কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় জানা যায় যে, স্মৃতি পুনরুদ্ধার এবং প্রুফরিডিং -এর মত বিস্তারিত কাজের পারফরমেন্সকে উদ্দীপ্ত করে লাল রঙ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দুপুরে ঘুম ঘুম ভাব দূর করার কিছু সহজ উপায় !

আপডেট সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭