বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গরমে খাদ্যতালিকায় যা রাখবেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৮:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গ্রীষ্মের এ দাবদাহে প্রাণ উষ্ঠাগত। কর্মমুখী মানুষদের জীবিকার তাড়নার রোজ ঘর থেকে বের হতেই হয়। তীব্র গরম উপেক্ষা করে দূর দূরান্তে ছুটতে হয়। ফলে এসময় শরীর একটু বেশিই ক্লান্ত হয়ে পড়ে। আলাদা করে নিজের যত্ন নেয়ার সময়টা বের করা কঠিন। তাই এসময় খাদ্যতালিকায় কিছু পরিবর্তন করেই নিজের শরীর ঠিক রাখতে হবে।

গরমে চর্বিযুক্ত, তৈলাক্ত, ভাজা-পোড়া খাবার এড়িয়ে চলুন। রসালো ফল যেমন আনারস, তরমুজ, ক্ষীরা, শসা, টমেটো খেতে পারেন। সকালের নাস্তায় থাকতে পারে দই-চিড়া, সালাদ। বেশি বেশি করে শাক-সবজি খান।

ঘাম হওয়ায় এসময় প্রচুর পানি পান করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় সঙ্গে পানি, ফল ও সালাদ রাখতে পারেন। রাস্তার খাবার এড়িয়ে চলুন। অতি গরমের চোটে রাস্তায় পাওয়া শরবত বা পানি পান থেকে নিজেকে দূরে রাখুন। জাঙ্কফুড ও কোমল পানীয় সবসময় শরীরের জন্য হানিকর। আর এই গরমে তো আরও বেশি। এগুলো খাদ্যতালিকা থেকে বাদ দিন।

খাদ্য তালিকা থেকে আমিষ জাতীয় খাবার কমিয়ে নিরামিষ খাবার যোগ করুন। ঘরে ফেরার পর ওরস্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত পান করতে পারেন। চা ও কফি এড়িয়ে চলুন। শরীর সতেজ থাকবে। গরমে অসুস্থতায় ভোগার আশঙ্কাও দূর হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গরমে খাদ্যতালিকায় যা রাখবেন !

আপডেট সময় : ১২:২৮:৩৮ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭