বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

যেসব লক্ষণে বুঝবেন দেহে পানির অভাব রয়েছে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ণ, রবিবার, ৭ মে ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গরমের মৌসুমে আমাদের দেহে বাড়তি পানির প্রয়োজন হয়। এই প্রচণ্ড গরম আবহাওয়ায় সুস্থ থাকতে হলে বাড়তি পানি পান করতে হবে। পর্যাপ্ত পানি পান না করলে দেহে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আমাদের আজকের এই প্রতিবেদনে দেহে পানির অভাবের কিছু লক্ষণ জেনে নিন-

১। মাথাব্যথা-

মাথাব্যথার একটা বড় কারণ শরীরে পানির অভাব। এ কারণে যে মাথা ব্যথা হয়, নড়াচড়া করলে সেই মাথা ব্যথা বৃদ্ধি পায়। আবার পর্যাপ্ত পানি পান করলে তা সাধারণত কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়।

২। ত্বকের শুষ্কতা-

যারা পানি কম খান তাদের ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ত্বক শুষ্ক হওয়া মানেই অবশ্য পানি কম খাওয়া হচ্ছে তা নয়। আরও নানা কারণে ত্বকের শুষ্কতা দেখা দিতে পারে।

৩। দুর্বলতা-

গ্রীষ্মকালে আপনার শরীর যদি দুর্বল হয়ে যায় তাহলে অন্যান্য কারণের পাশাপাশি আপনার শরীরে পানির অভাব হচ্ছে কি না, তা জেনে নিন। এক্ষেত্রে পানির অভাব দীর্ঘায়িত হলে শরীরের ওজনও হ্রাস পাবে এবং অন্যান্য রোগের আশঙ্কাও বাড়বে।

৪। টয়লেটে কম যাওয়া-

সুস্থ মানুষ দিনে অন্তত ৬ ‌থেকে ৭ বার প্রস্রাব করতে টয়লেটে যান। তার চেয়ে কম বার টয়লেটে যেতে হয় যাদের, তারা কম পরিমাণ পানি খাচ্ছেন।

৫। শুষ্ক মুখ-

পানির অভাবে মুখের ভেতরকার অংশ শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। ফলে পানির তেষ্টাও পায়। তবে এয়ারকন্ডিশনে থাকার কারণে অনেকের পানির তেষ্ঠা ঠিকভাবে পায় না। যাঁরা পানি কম খান, তাঁদের মুখের ভেতরে ঘন ঘন শুষ্কতা দেখা দেয়।

৬।  প্রস্রাবের রং বদল-

স্বাভাবিক মানুষের প্রস্রাব স্বাভাবিক অবস্থায় বর্ণহীন হয়ে থাকে। তবে পানি কম খাওয়া হলে প্রস্রাবের রং কিছুটা হলুদ বা গাঢ় হয়ে যায়।

৭। ঘন ঘন ক্ষুধা-

খিদে কেবল খাবারের অভাবেই অনুভূত হয়, তা নয়। পানি কম পান করার কারণেও অনেক সময় খিদে পায়। কাজেই ঘন ঘন খিদে পাওয়া শরীরে পানির অভাবের আর একটি লক্ষণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেসব লক্ষণে বুঝবেন দেহে পানির অভাব রয়েছে !

আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ণ, রবিবার, ৭ মে ২০১৭