শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

ফতুল্লায় মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভালো চাকরির প্রলোভন দিয়ে লিবিয়া পাঠিয়ে আটক করে মুক্তিপণ দাবি করার অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন লোককে আটক করে মুক্তিপণের আদায় করা নগদ ৫ লাখ ২০ হাজার টাকাসহ দুটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন জামালপুর মেলান্দ থানার কোন মালঞ্চ এলাকার আব্দুল জলিলের ছেলে হযরত আলী (৩৮) ও শরিয়তপুরের জাজিরা থানার পশ্চিম সেনচরের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২)। তারা ফতুল্লার পাগলা নয়ামাটি কবির সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

এ ঘটনায় গাজীপুর জয়দেবপুর থানার গাছা এলাকার জুলহাসের বাড়ির ভাড়াটিয়া মৃত তোতা মিয়ার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে গ্রেফতার দু’জনসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

ফতুল্লায় মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার !

আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭