রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ইন্ডিয়া ট্রেড ফেয়ারে হস্তশিল্পের বাজার সম্প্রসারণের হাতছানি !

  • আপডেট সময় : ০১:৫৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৮৬২ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক :

কলকাতায় ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে ২৯তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার। এতে বাংলাদেশের ক্ষুদ্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এজন্য তিনি বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বুধবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবদুল জলিল বলেন, এই মেলায় অংশগ্রণের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন সুদৃঢ় হবে। মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর সাথে বাংলাদেশের শিল্প প্রযুক্তি, অভিজ্ঞতা ও মেধাসম্পদ বিনিময় এবং নিবিড় সংযোজনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র জোরদার হবে।

কলকাতার মিলন মেলা হলে এ শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন করা হবে। ১০ দিনব্যাপী এ মেলা ১ জানুয়ারি শেষ হবে।

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা। ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত ভারতের শিল্প ও বণিক সংগঠন দ্য বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) ১৯৮৭ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে।

এবার মেলায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, থাইল্যান্ড, মিশর, তুরস্ক, ভিয়েতনাম, ঘানা, সিঙ্গাপুর, হংকং ও দুবাইয়ের উদ্যোক্তারা অংশ নেবে। এতে হস্ত, কুটির, মাঝারি ও বৃহৎ শিল্পের সাথে সংশ্লিষ্ট ৭ শতাধিক উদ্যোক্তা তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবে। পাশাপাশি এতে অংশগ্রহণকারী দেশগুলোর ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্যিক আলোচনায় অংশ নেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

ইন্ডিয়া ট্রেড ফেয়ারে হস্তশিল্পের বাজার সম্প্রসারণের হাতছানি !

আপডেট সময় : ০১:৫৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬