সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

কানাডার লন্ডনে বাংলা বর্ষবরণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৪:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কে না জানে, বৈশাখের দাবদাহ আর মনপ্রাণ হু হু করা মাতাল বাতাস কানাডায় এই মুহূর্তে নেই। কে না জানে, এ প্রান্তের মানুষগুলো কিছুতেই বৈশাখ পালনের জন্য সরকারি ছুটি পাবে না, বাংলা সংস্কৃতি যেখানে হৃষ্টপুষ্ট হয় সেই সাংস্কৃতিক পরিবেশ পাবে না। জীবনযাপন আর আবহাওয়া বৈরী বলেই কি মনটা আরও বেশি আকুপাকু করতে থাকে ফেলে আসা দেশের বৈশাখের জন্য!

তাই এরা শাশ্বত গ্রামের বৈশাখী মেলাকে ছোট্ট করে হলেও এ প্রজন্মের শিশু-কিশোরের জন্য রূপকভাবে নিয়ে আসার চেষ্টা করেছে। মেলা মেলা খেলার এ গ্রাম্য বাজারে বিক্রি হয়েছে চুড়ি, মুরালি, পিঠা আর পুতুল। বিকিকিনিও জমে উঠেছে কিছুক্ষণের জন্য!

‘মন পবনের নাও’ শিরোনামে লন্ডন, অন্টারিও ছোট্ট বাঙালি কমিউনিটি এবছর বাংলা নতুন বছর ১৪২৪কে বরণ করে নিয়েছে। গত ১৬ এপ্রিল কমিউনিটির বাঙালিরা এ উপলক্ষ্যে বৈশাখের চিরন্তন বাঙালি সাজে, খাদ্যসম্ভারে ও সাংস্কৃতিক আয়োজনে শহরের সানিংডেল এলাকায় বৈশাখকে বরণ করে নেয়।

আয়োজনের শুরুতেই ছোট ছোট বাচ্চারা বিক্রির পসরা সাজিয়ে বসে পরে গ্রাম্য হাটের অনুকরণে! অন্যরা ভিড় করে, দরদাম করে কিনে নেয় মুড়কি-মুড়ি, চুড়ি আর বাঁশি! মেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ছোট্ট রোদেলার নাচ ‘সোহাগ চাঁদ বদনী’ দিয়ে শুরু হওয়া এ আয়োজন। এরপর একে একে গান-কবিতায় জমে ওঠে। তানিয়া রুবাইয়াৎ এর পরিচালনায় শফিউর রহমান ‘ছিন্ন পাতার সাজাই তরনী’, কাজী আফজাল আহমেদ কপিল ‘লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা না আমার’, সুলতানা মাহমুদা ‘এক জোনাকি, দুই জোনাকি, তিন জোনাকি ওড়ে’, রায়হান উদ্দিন ‘মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে’, বানু আক্তার ‘হাত বান্দিলাম, পাও বান্দিলাম’ এবং ছোট্ট সাবিন ‘প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই’ গানে অংশ নেন।

এছাড়া ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতা আবৃত্তি করেন ইশরাত লতা, ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ আবৃত্তি করেন তানিয়া রুবাইয়াৎ। ছোট্ট অরিত্র আবৃত্তি করে সুকুমার রায়ের ‘বর্ষা গেলো বর্ষা এলো’ এবং তাহসান আবৃত্তি করে ‘আমি হব সকাল বেলার পাখি’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

কানাডার লন্ডনে বাংলা বর্ষবরণ !

আপডেট সময় : ১২:১৪:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭