শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

আড়িয়াল খাঁ নদী থেকে বাগদা চিংড়ির সাত লাখ রেনুপোনা জব্দ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশালের আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে বাগদা চিংড়ির সাত লাখ রেনুপোনা বোঝাই একটি ট্রলারসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। বরিশাল স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার মো. মকবুল হোসেনের নেতৃত্বে শনিবার সকালে ওই অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতরা হলেন চিংড়ি রেনুর মালিক শফিকুল ইসলাম, শ্রমিক মফিজুল গোলদার, মুকিত গোলদার, তুহিন হাওলাদার, বাহারউদ্দিন, মইনুদ্দিন ও মনছুর মোল্লা। এরা সকলেই নোয়াখালী, বাগেরহাট এবং খুলনার বাসিন্দা।

কোস্টগার্ড বরিশাল স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার মো. মকবুল হোসেন জানান, নোয়াখালী থেকে ট্রলারে করে রেনুপোনা খুলনার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিলো। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল সকালে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ট্র্রলার তল্লাশি করে রেনুপোনাসহ সাতজনকে আটক করেন তারা।

ছয় শ্রমিককে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত রেনুপোনা প্রকাশ্য নিলামে ৫০ হাজার টাকায় মালিক শফিকুল ইসলামের কাছে বিক্রি করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা মো. মকবুল হোসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

আড়িয়াল খাঁ নদী থেকে বাগদা চিংড়ির সাত লাখ রেনুপোনা জব্দ !

আপডেট সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭