মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

মধুর সম্পর্কে ফাটল ধরে যে কারণে !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৮:২৩ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মধুর সম্পর্ক কী সবসময় মধুর থাকে? ফিফটি-ফিফটি সম্ভাবনা। বিয়ের প্রথম দিকে সম্পর্ক যেমন মধুর ও সুন্দর থাকে পরে অতটা থাকে না। এজন্য আবার বিভিন্ন ফ্যাক্টরও কাজ করে যা মধুর সম্পর্কে ফাটল ধরায়। শুধু বিবাহিত জীবন নয়, সব ধরনের সম্পর্কের ক্ষেত্রেই এমনটি হতে পারে। নিচে সেসব বিষয় নিয়েই আলোচনা করা হলো :

গোপন কথা ফাঁস : জীবনে চলার পথে আপনাকে অনেকেই বিশ্বাস করে নিজের ব্যক্তিগত বিষয়, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য সম্পর্কে নানান গোপনীয় কথা বলতে পারেন। আপনাকে বিশ্বাস করেই তা বলে থাকেন। কিন্তু দেখা গেল সেসব কথা আপনি সবার মাঝে; এমনকি ভরা মজলিসে বলে দিচ্ছেন। এক্ষেত্রে ওই ব্যক্তি সবার সামনে হাসির পাত্রে পরিণত হতে পারেন। ফলে দেখবেন ওই ব্যক্তি আপনাকে আর কোনও দিন কোনও কথা বলবে না । কারণ আপনার প্রতি তার বিশ্বাস উবে গেছে।

হঠাৎ কোনো দৃশ্যের অবতারণা :  জীবনে চলার পথে আপনার সবকিছুই কাছের মানুষদের ভালো নাও লাগতে পারে। তাই বলে যেখানে সেখানে তা নিয়ে ‘সিন ক্রেট’ করা যাবে না। বরং কোন জিনিসটি আপনার প্রিয় মানুষটির ভালো লাগে না, কেন লাগে না তা যাচাই করে সমাধানে আসতে হবে। পারলে কাছের মানুষদের মতো করেই জীবন-যাপন করতে হবে।

আসক্তির কথা লুকিয়ে রাখা : একজন ব্যক্তি নানা ধরনের নেশায় যেমন ধূমপান, অ্যালকোহল, মদ, খাদ্য, ফোনে আসক্ত থাকতে পারেন। তা বলে এসব কিন্তু কাছের মানুষদের নিকট গোপন করা যাবে না। আপনি হয়তো তা গোপন রাখেন অথচ তারা তা টের পেলে নিমিষেই আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এছাড়া দেখা গেল, আপনাকে হয়তো তা ছেড়ে দিতে বলেছে। আপনিও তা না ছেড়েই ছেড়ে দেওয়ার কথা বলেছেন। আর এ বিষয় যদি টের পায় তাহলে আপনার সঙ্গে তার সম্পর্ক চিরদিনের মতো শেষ হয়ে যেতে পারে।

মানসিক প্রতারণা : কেউ হয়তো মানসিকভাবে আপনার উপর খুবই নির্ভরশীল। আর সে সুযোগে আপনি তাকে যখন তখন যেকোনও কাজে ব্যবহার করছেন। আপনার প্রতি বিশ্বাস রেখে সেও আপনার সব কাজই করে দিচ্ছে। কিন্তু যখন সে জানতে পারবে আপনি তার সঙ্গে প্রতারণা করছেন তখন সেই সম্পর্ক কখনোই থাকবে না। অনেকে একে যৌন প্রতারণার চেয়েও ভয়াবহ বলছেন।

আর্থিক প্রতারণা : কারো সঙ্গে আপনার বহুদিনের সম্পর্ক। ফলে আপনার প্রতি তার প্রচণ্ড বিশ্বাস জন্মেছে। এই সুযোগে আপনি তার কাছ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা ধার করছেন। আপনি না দিলেই তাতে সে মনে কিছুই করছে না। কিন্তু এটি যে আপনার প্রতারণা তা যদি সে টের পায় তাহলে চির জীবনের মতো সেই সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। তাই যেকোনও সম্পর্ক রক্ষা করার জন্য আর্থিক লেনদেনের ব্যাপারে সচেতন থাকতে হয়।

স্বার্থপরতা: যেকোনো কাজে শুধু নিজের স্বার্থটাই দেখবেন না। অপরের স্বার্থকে মূল্যায়ন করতে শিখুন। অপরের স্বার্থ সুরক্ষিত হলেই আপনার উপর নির্ভরশীলতা তৈরি হয়। এজন্য কার সঙ্গে সর্ম্পক টিকে থাকে। কিন্তু যখন কেউ জানবে আপনি চরম স্বার্থপর তখন কিন্তু কারও সঙ্গে আপনার সম্পর্ক টিকে থাকবে না।

বিপদে ফেলে পালিয়ে যাওয়া : কারো সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। হঠাৎ ওই ব্যক্তি বিপদে পড়তে পারে এবং সাহায্যের জন্য আপনার শরনাপন্ন হতে পারেন। কিন্তু দেখা গেল, তার বিপদে আপনি পিছনে হটে যাচ্ছেন। সেই বিপদ থেকে সে উদ্ধার পাক আর না পাক কখনোই সে আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না। তাই যতো সম্ভব সঙ্গীকে বিপদে সাহায্য করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

মধুর সম্পর্কে ফাটল ধরে যে কারণে !

আপডেট সময় : ০৭:১৮:২৩ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭