রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শীতে গরম পানিতে গোসলে ব্যথা কমে!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৩০:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৯০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সারাদিনের ক্লান্তি দূর করতে গোসলের বিকল্প নেই। গরমে সতেজ ও প্রাণবন্ত থাকতে দিনে দুই-তিনবার গোসল কোন ব্যাপার নয়। কিন্তু হাড় কাঁপানো শীতে গোসল করবেন কীভাবে? অনেকেই আছেন, যারা শীতকালে দুই-তিনদিন পর পর গোসল করেন, যা মোটেও স্বাস্থ্যকর নয়। দেহমন সুস্থ্য রাখতে শীতকালেও নিয়মিত গোসল করা উচিত। এ সময় ঠাণ্ডা থেকে বাঁচতে অনেকেই গরম পানি দিয়ে গোসল করতে পছন্দ করেন। তবে গরম পানিতে গোসল নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কেউ কেউ বলে থাকেন আপাতত স্বস্তি মিললেও তেমন উপকার নেই। তবে গরম পানিতে গোসলের উপকারিতা ও অপকারিতা দুইই রয়েছে।

এবার জেনে নিন গরম পানিতে গোসলের নানা উপকারিতা সম্পর্কে-

ব্যথা কমে
শীতে গরম পানি দিয়ে গোসল করলে পেশির নমনীয়তা বাড়ে। ফলে শরীরের যে কোন ব্যথা বিশেষ করে বাতের ব্যথা, হাড়ের সংযোগস্থলে ব্যথা, পিঠ ও হাঁটুর ব্যথা কমে যায়। গরম পানিতে গোসল করলে অনেকের মাথা ব্যথাও ভালো হয়।

রক্ত সরবরাহ বাড়ে
ত্বকের রক্তনালীর প্রসারণ বাড়ায় গরম পানি। কাজেই উষ্ণ গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের রক্ত সরবরাহ বাড়ে। ফলে সুস্থ থাকা সহজ হয়।

শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর হয়
যাদের বুকে ব্যথা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল বেশ উপকারী। নিয়মিত গরম পানিতে গোসল করলে শ্বাসকষ্টের সমস্যাও কমে যায়। এছাড়া যাদের নাক বন্ধ হওয়ার সমস্যা আছে- তাদের জন্যও ভাল। গরম পানিতে ইউক্যালিপ্টাস বা অন্যান্য তেল মিশিয়ে ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যায়।

অবসাদ দূর হয়
গরম পানি পেশির জড়তা কাটাতে সাহায্য করে। ফলে সহজেই অবসাদ দূর হয়। এছাড়া রক্তচাপ কমিয়ে পার্লস রেটকে আরামদায়ক পর্যায়ে নিয়ে আসে। সব মিলিয়ে পরিপূর্ণ ঘুমের জন্য গরম পানিতে গোসল ভাল।

ত্বকের আর্দ্রতা ধরে রাখে
ত্বকের ছিদ্র খুলে দিতে সাহায্য করে এই গরম পানি। ফলে ত্বক নরম ও দ্রুত পরিষ্কার হয়। একইসঙ্গে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কার্যকরী ভূমিকা রাখে এই গরম পানি।

সহনীয় তাপমাত্রায় গরম পানিতে গোসল করলে উপকার পাওয়া যায়। তবে এর নানা অপকারিতাও রয়েছে। এগুলো হলো-

# গরম পানিতে গোসল কার্ডিওভাস্কুলার সিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলে। যাদের হাইপারটেনশনসহ হৃদপিণ্ডজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য গরম পানিতে গোসল ভাল নয়।

# গরম পানিতে গোসল ত্বকের ছিদ্র খুলে দিলেও সহজে ময়লা জমে। এর কারণে ব্রণসহ নানান সমস্যা তৈরি হয়। এছাড়া এই পানি চুলের জন্য ক্ষতিকর। এতে চুল দুর্বল হয়ে সহজে ভেঙ্গে যায়।

# অতিরিক্ত গরম পানিতে গোসল করলে যাদের ঘুমের সমস্যা আছে তাদের ঘুম আরও কমে যেতে পারে।

# আবার বিষণ্নতার জন্যও দায়ী গরম পানি। কেননা গরম পানি শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। যা শুধু এসিডিটির সমস্যাই তৈরি করে না, মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শীতে গরম পানিতে গোসলে ব্যথা কমে!

আপডেট সময় : ০১:৩০:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬