বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ফ্রিজের যেখানে ডিম রাখবেন না !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৭:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্যস্ত সময়ে দ্রুত রান্নার আইটেম হিসেবে ডিমের ব্যবহার সবচেয়ে বেশি। তাছাড়া সকালের নাস্তায় প্রায় সবারই পছন্দের খাবার হলো ডিম।

আর এজন্য ফ্রিজে আর কিছু থাকুক বা না থাকুক ডিম থাকেই। কিন্তু ডিম সাধারণত ফ্রিজের যে নির্দিষ্ট স্থানে রাখা হয়ে থাকে, সেখানে ডিম রাখাটা ভালো নয় বলে জানিয়েছেন এক খাবার বিশেষজ্ঞ।

ফ্রিজের অভ্যন্তরের দরজায় ডিম রাখার যে নির্দিষ্ট শেলফ রয়েছে, সেখানে ডিম সংরক্ষণ করলে ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মাসলফুড ডটকমের খাবার বিশেষজ্ঞ ড্যারেন বিয়েল।

তিনি বলেন, ‘ডিম ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে কিন্তু কখনোই ডিম ফ্রিজের দরজার শেলফে রাখবেন না। কেননা বারবার ফ্রিজের দরজা খোলা এবং বন্ধ করার ফলে দরজার শেলফে রাখা ডিমের তাপমাত্রা স্থির থাকে না। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ডিম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দরজার শেলফে ডিম না রেখে ফ্রিজের মূল শেলফে ডিম রাখা ভালো।’

তার মতে, ফ্রিজে অপরিবর্তনীয় তাপমাত্রায় ডিম সেরাভাবে বেশিদিন সংরক্ষণ করা যায়।

তথ্যসূত্র : এক্সপ্রেস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফ্রিজের যেখানে ডিম রাখবেন না !

আপডেট সময় : ১০:৫৭:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭