বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি

ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত আবেদনের শর্ত পূরণ না করলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে মাস্টার্সে এক শিক্ষার্থীকে ভর্তি নিয়েছে বিভাগটির কর্তৃপক্ষ। অনিয়মের মাধ্যমে ভর্তি করা মো. খালিদ হাসান শান্ত নামের ওই শিক্ষার্থী খুলনার সরকারি ব্রজলাল কলেজ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে চার বছরের বিএসসি ডিগ্রি নিয়েছেন।
জানা গেছে, গতবছরের ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ছিলো আবেদন সময়সীমা। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয় ১৭ ডিসেম্বর। এরপর গত ২৭ ডিসেম্বর লিখিত পরিক্ষা শেষে ওই দিনই ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের অবশ্যই ১৬ বছরের শিক্ষা সম্পন্ন হতে হবে। ওছাড়া সমাজবিজ্ঞান বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা সমাজবিজ্ঞানে তিন বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে; অথবা ১৫ বছরের শিক্ষা অর্থাৎ সমাজবিজ্ঞানে তিন বছরের স্নাতক ডিগ্রির সাথে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা (১০ম গ্রেড বা তার উপরে) থাকতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান (দেশী বা বিদেশী) থেকে ন্যূনতম জিপিএ ২.৫ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
এই অনিয়ম প্রকাশ্যে আসলে ক্ষুব্ধ ও অবাক হন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা। তারা বলেন, মাস্টার্সে নিজ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা ভর্তি হতে পারেনা। অন্যদিকে অনিয়ম করে আবেদনের শর্ত পূরণ ছাড়াই বাহিরের গ্রাজুয়েটরা ভর্তি হয়। তাছাড়া প্রাণীবিদ্যা বিষয়ে গ্রাজুয়েশন করা স্টুডেন্ট চূড়ান্ত ভর্তি হয়ে গেলো এতগুলো ধাপে ভর্তি কমিটির কারোরই চোখে পড়লো না?
ভর্তি আবেদনে কোনো অনিয়ম হয়েছে কিনা জানতে চাইলে এ বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি পূর্বে পূর্নাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি দেখিনি। যেকারনে আমি আবেদন করেছি। ডিসিপ্লিনের শিক্ষকদের সাথে কোনো সম্পর্কও নেই। আমারও প্রশ্ন শিক্ষকরা কিভাবে এটা দেখলো না।’
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান বলেন, এ বিষয়টি অফিসের মাধ্যমে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভর্তি কমিটিতে সবাই অভিজ্ঞ শিক্ষকরা ছিলেন। এখানে শিক্ষকরা কোনো ইচ্ছাকৃত অনিয়ম করেনি। আমরা ওই শিক্ষার্থীর ভর্তি বাতিলের উদ্যোগ নিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, ‘এটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিলো না। কিভাবে হলো এটার জন্য তদন্ত কমিটি গঠন করতে বলেছি। কেউ দোষী হলে এক বিন্দুও ছাড় পাবে না।’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি

আপডেট সময় : ০৮:২৩:২৬ অপরাহ্ণ, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬