বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৯:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
  • ৭৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় মো. দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার কারাগার থেকে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদনটি মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানোর পর, তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই মামলার বাদী মো. দুর্জয় আহম্মেদ (২৮) কোটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে পোষ্ট অফিস গলি মাথায় রাস্তার ওপর অবস্থানকালে  আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তাদের অনুসারীদের হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি গুলি করলে, বাদীর দুই চোখ অন্ধ হয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, এই ঘটনায় বাদীর মাথায় পিছনে আঘাত লেগে তিনি গুরুত্বর আঘাত প্রাপ্ত হন। ওই সময়ে আসামিরা বাদীকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়। পথচারী লোকজনের সহায়তায় বাদীকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে  জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনায় ২০২৪ সালের ২০ নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন দুর্জয় আহম্মেদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

আপডেট সময় : ০২:৫৯:৩৩ অপরাহ্ণ, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬